দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৮
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা

কর্তৃক mirkhairul.news আগস্ট ৭, ২০২৫
আগস্ট ৭, ২০২৫ ০ কমেন্ট 280 ভিউস

সিরাজুল ইসলাম: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন” বিষয়ক এক কর্মশালা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিশেষজ্ঞ ও স্থানীয় প্রতিনিধি ব্যক্তিরা অংশ নেন।
জার্মানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিএমজেড ও ওয়েলহাঙ্গারহিলফি (ডব্লিউএইচএইচ)-এর অর্থায়নে এবং ক্রিয়েটিভ পাথওয়েজ ও আনন্দ এনজিও’র আয়োজনে কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল ও টেকসই জীবিকায়নের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা, পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ।”
আনন্দ এনজিও’র প্রজেক্ট ম্যানেজার মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, ডব্লিউএইচএইচ -এর হেড অব প্রজেক্ট মো. জিয়াউল হক, মিল কো-অর্ডিনেটর মো. আলমগীর আহমেদ, কনসালট্যান্ট মোহন কুমার দাস, এবং সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহের মধ্যে সাতক্ষীরা অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ এখানে মানুষের জীবন ও জীবিকাকে বারবার ক্ষতিগ্রস্ত করছে। তাই টেকসই জীবনব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রয়োজন স্থানীয় বাস্তবতা ভিত্তিক অভিযোজন পরিকল্পনা, কৃষির আধুনিকায়ন, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।
কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মসংস্থানসহ জলবায়ু-সহনশীল জীবিকার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু অভিযোজন প্রক্রিয়ায় সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ফানুস নাট্যদলের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী পোস্ট
চলে গেলেন শিক্ষক নেতা বদরুজ্জামান

রিলেটেড পোস্ট

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting