সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এডহক কমিটির এক বিশেষ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকালে বিদ্যালয় কক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি/পিটিএ), শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় বিদ্যালয়ের অধিকার, অবকাঠামোগত উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয়ে সম্মিলিত আলোচনা ও দাবি উপস্থাপন করা হয়।

নব-মনোনীত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ সাহেবের প্রপৌত্র মো: সামীর সোয়েব রাদমীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার।

সামীর সোয়েব রাদমীর বক্তব্য বলেন “আজ আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার আলো ছাড়া কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। আমাদের মূল লক্ষ্য হবে এই বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধান করা এবং শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলা।

শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ আমরা সবাই মিলে যদি একটি টিম হিসেবে কাজ করি, তবে এই বিদ্যালয়টিকে সাতক্ষীরার অন্যতম সেরা বিদ্যাপীঠে রূপান্তর করা সম্ভব। আমি শিক্ষক মণ্ডলীকে আশ্বস্ত করতে চাই, আপনাদের যেকোনো যৌক্তিক দাবি ও বিদ্যালয়ের উন্নয়নে আমার দরজা সবসময় উন্মুক্ত। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ সাহেবের দিক-নির্দেশনা মেনে এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি এই বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

Comments

Leave a Reply