নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া লস্কার পাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের চরম উদাসীনতায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন পরিষ্কার করা হলেও সেই ময়লা যথাসময়ে অপসারণ না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ আগে লস্কার পাড়া এলাকার প্রধান ড্রেনটি পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ড্রেন থেকে তোলা পচা কাদা ও ময়লা-আবর্জনা ড্রেনের পাশেই রাস্তার ওপর স্তূপ করে রেখে যাওয়া হয়। দীর্ঘদিন পার হয়ে গেলেও সেই ময়লা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। বর্তমানে বর্ষার মৌসুমে বৃষ্টির ফলে রাস্তার পাশে জমে থাকা এই ময়লা ধুয়ে পুনরায় ড্রেনেই গিয়ে পড়ছে। এতে একদিকে যেমন ড্রেন পরিষ্কারের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে বৃষ্টির পানিতে ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ে চরম দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছে। রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের পচা কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।দেখা যাচ্ছে যে, দীর্ঘ রাস্তা জুড়ে ড্রেন থেকে তোলা ভেজা কাদা ও আবর্জনার স্তূপ রাস্তার একপাশ দখল করে আছে, যা ড্রেনের ভেতরেই ধসে পড়ার উপক্রম হয়েছে।
পৌরসভার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের দ্রুত প্রতিকার চান ভুক্তভোগী সাধারণ মানুষ।

Leave a Reply
You must be logged in to post a comment.