সাতক্ষীরায় ৫ দফা দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গণঅবস্থান

প্রেস বিজ্ঞপ্তি: “গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীকে মুক্ত কর” এই ¯েøাগান হৃদয়ে লালনের মাধ্যমে বিদ্যমান ‘দুর্নীতিগ্রস্ত, নৈরাজ্যিক ও অনিশ্চিত সংকটময়’ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক বিরোধীদের দমনের কৌশল পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকের অধিকার ফিরে এনে একবিংশ শতাব্দীর উপযোগী গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান কায়েমের জন্য ৫ দফা দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার গণঅবস্থান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় খুলনা রোড মোড়ে এ গণঅবস্থান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাবিগুলো হলো-

১. সাতক্ষীরার অলি-গলি রাস্তা প্রশস্তকরণ, সড়কের ধারের ভাসমান দোকান উচ্ছেদ প্রচেষ্টা বন্ধ করে আধুনিকমানের হর্কাস মাকের্ট, সিনে কমপ্লেক্স, কসাইখানা নির্মাণ, সুলতানপুর বড় বাজার সম্প্রসারণ ও গ্রাম-শহরের গরিবদের জন্য রেশন ব্যবস্থা চালু করা।

২. সড়কে চলাচলরত মাহিন্দ্রা, থ্রি-হুইলার, ইজিবাইক, মটরসাইকেল ও ভ্যানচালকদের হয়রানি বন্ধ করা।

৩. কৃষিপণ্যের ন্যায্যম‚ল্য নিশ্চিতের পাশাপাশি খেতমজুরদের সারা বছর কাজের অধিকার নিশ্চিতকরণ, বেতনা নদী ও প্রাণসায়ের খালসহ সকল নদী-খাল পুনঃখনন, সুপেয় পানির উৎস্য পুরুদ্ধার, জলাবদ্ধতার কবল থেকে সকল নাগরিকদের মুক্ত করা।

৪. শিক্ষা, স্বাস্থ্য-চিকিৎসা প্রভৃতি সেবাম‚লক খাতের বাণিজ্যিকীকরণ বন্ধ করে গণমুখী নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন, প‚র্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করণ, সকল অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং মফস্বলে সংবাদপত্রের ওয়েজবোর্ড বাস্তবায়ন করা।

৫. সংবিধান থেকে সকল অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র জাতিসত্ত¡া বিদ্বেষী সংশোধনী বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যেমে একবিংশ শতাব্দীর উপযোগী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বৃহত্তর ঐক্য গড়ে তোলা।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মো. বায়েজীদ হাসান, হোসেন আলী, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কালাম প্রম‚খ। এ সময় ভ‚মিহীন নেতা আকবর আলী, ভাসমান দোকানদার শেফালী, রাশিদা, বাপ্পি, লিটন, রেজাউল, লুৎফর, কবিতা, নাজমুল, বেল্লাল প্রম‚খ উপস্থিত ছিলেন।

Recomended