দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সাতক্ষীরায় বিদেশ ফেরত তরুণকে নিয়ে চিকিৎসকরা ভয়ে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২০
মার্চ ২১, ২০২০ ০ কমেন্ট 320 ভিউস

 নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্বব্য্যাপী আতঙ্কের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হওয়া ভারত থেকে আসা এক তরুণকে নিয়ে নার্স-চিকিৎসকরা ভয়ে আছেন।

বুধবার ভর্তি হওয়ার পর এখনও কোনো চিকিৎসক তাকে দেখতে যাননি। নার্স-ব্রাদাররা তাকে দূর থেকে স্ট্রেচার করে খাবার দিচ্ছেন।

২১ বছর বয়সী এই তরুণের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামে।

জানা যায়, ভারত ফেরত তরুণ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী। বুধবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসেন।

“বাড়ি যাওয়ার আগে আমি স্বপ্রণোদিত হয়ে হাসপাতালে আসি। আমি নিজে থেকেই দুই সপ্তাহের জন্য আলাদা থাকতে চেয়েছি। আমি যেহেতু বিদেশ থেকে এসেছি, সেহেতু দুই সপ্তাহ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকব। তাতে যদি কোনো ধরনের নেতিবাচক প্রভাব দেখা দেয় তাহলে চিকিৎসা নেব। সমস্যা না হলে বাড়িতে ফিরে যাব।”

বাড়িতে তার বাবা-মা ও কিশোরী বোন রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি কিনা তা নিশ্চিত না হয়ে বাড়ি গিয়ে পরিবার ও সমাজকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।”

তবে তিনি কোনো রকম অসুস্থতা অনুভব করছেন না বলে জানিয়েছেন।

হাসপাতালের চিকিৎসক নাজিয়া মুজাহিদ বলেন, “আমি তাকে এখনও দেখিনি। তবে সার্বক্ষণিক খবরাখবর নিচ্ছি। এই তরুণ সুস্থ আছেন। প্রয়োজন হলে অবশ্যই দেখব।

“তবে বেদনার বিষয় হল হাসপাতালের চিকিৎসকসহ পুরো টিম তাকে সেবা দিচ্ছে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। তাদের নেই কোনো প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা।”

হাসপাতালে গিয়ে ওই তরুণকে নিয়ে চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

ব্রাদার নারদচন্দ্র ব্রহ্ম বলেন, “ওই তরুণকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে খাবার সরবরাহ করছি। তবে সবাই অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।”

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে সাতক্ষীরায় ৮ হাজার ৮৬৮ জন বিদেশ থেকে এসেছেন। তাদের বেশির ভাগ এসেছেন ভারত থেকে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যে কেউ আক্রান্ত হতে পারেন।

ইতোমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে প্রায় সব বিনোদনকেন্দ্র, জাদুঘর ইত্যাদি। সারাদেশে সব প্রেক্ষাগৃহ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

মহামারী আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সারা দুনিয়ায় আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজারের বেশি।

করোনাভাইরাস বিশ্বকে অর্থনৈতিক মন্দার দুয়ারে পৌঁছে দিয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চিত্রনায়িকা পরীমণির ৩ টাকা দেনমোহরে বিয়ে
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ট্রাক চাপায় ট্রলি চালক নিহত

রিলেটেড পোস্ট

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting