দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৪
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বহিস্কৃত অধ্যক্ষ শিক্ষাদস্যু আখতারুজ্জামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মে ৬, ২০২১
মে ৬, ২০২১ ০ কমেন্ট 326 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের বহিস্কৃত অধ্যক্ষ শিক্ষাদস্যু আখতারুজ্জামান কর্তৃক প্রাণনাশের হুমকি, তার বাহিনী দ্বারা কলেজে অযাচিত হামলা এবং বিভিন্ন দপ্তরে স্বাক্ষর জাল করে ভূয়া পদত্যাগপত্র প্রদানের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৪/০২/২০২০ইং তারিখে বিনেরপোতাস্থ অধ্যক্ষ এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের পরিচালনা পর্ষদের সভায় আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব প্রদানের পর থেকে সকল শিক্ষক কর্মচারী ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় কলেজের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কলেজের দীর্ঘদিনের সমস্যা সমাধানেরও চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্নাতক স্তরের শিক্ষকদের নানাভাবে হয়রানি করেছেন বহিস্কৃত অধ্যক্ষ আক্তারুজ্জামান। তারা আজ মানবেতন জীবন যাপন করছে। তাদের স্নাতক কোডের ব্যাপারে কোন আবেদন পর্যন্ত করা হয়নি। অথচ এমপিও ভূক্তির নামে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বহিস্কৃত অধ্যক্ষ আক্তারুজ্জামান। আমি দায়িত্ব নেওয়ার পর স্নাতক কোডের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করি। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তারা ২২টা পরিবার আজ আশার আলো দেখছেন। তিনি আরো বলেন, আমি বাংলাদেশের একটি সংখ্যালঘু পরিবারের সন্তান হওয়ায় বহিস্কৃত আখতারুজ্জামান আমাকে হুমকি ধামকি দিচ্ছেন। বাড়িতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি দেয়া হচ্ছে। সর্বশেষ আমাকে পদত্যাগেরও হুমকি দেয়া হয়েছে এবং আমার স্বাক্ষর জাল করে ভূয়া পদত্যাগপত্র দিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। যা একটি পরিপূর্ণ জালিয়াতি। এই জালিয়াতির শাস্তি হওয়া প্রয়োজন। এই জালিয়াতির জন্য ইতিমধ্যে আমি সাতক্ষীরা সদর থানায় অভিযোগও দিয়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি (সরদার রমেশ) এ সময় তার জীবনের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসক, সাতক্ষীরার পুলিশ সুপার, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ এবং জালিয়াতি শিক্ষাদস্যু আক্তারুজ্জামানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সহ অধ্যাপক পাল শুভাশীষ, মুনীর আহমেদ খান, কমলেশ চন্দ্র, মহিদুল ইসলাম, আমিনুল আলম, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মীমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান
পরবর্তী পোস্ট
শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী সুন্নত শেখ ধরা ছোঁয়ার বাইরে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting