দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট

কর্তৃক SK Ferdous জানুয়ারি ২৪, ২০২২
জানুয়ারি ২৪, ২০২২ ০ কমেন্ট 380 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরা জেলা শহরের অদূরে লাবসা দরগাপাড়া এলাকায় কাজী আব্দুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার ভোর রাত ৪ টার দিকে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গ্রীল ভেঙে সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের অস্ত্রাঘাতে প্রকৌশলী আব্দুর রাশীদের বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) মারাত্মক জখম হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারসহ, র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ জানান, রাত ৪ টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত জানালার গ্রীল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। প্রথমে তারা তার বৃদ্ধা মা রাহেলা বেগম কে রাম-দা দিয়ে আঘাত করে। তিনি মারাত্বক জখম হন। মার চিৎকারে দ্বিতীয় তলা থেকে নেমে এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থা।

সবার হাতে রাম দা । তারা একে একে বাড়িরে সবাইকে বেঁধে ফেলে এবং মোবাইল গুলো নিয়ে নেয়। অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদের বয়স ২০ থেকে ২৫ বসরের মধ্যে হবে। মুখে কাপড় বাঁধা ছিল। তারা যাওয়ার সময় হুমকী দিয়ে বলেগেছে , কাউকে বললে পরবর্তীতে তাদের ছেলে মেয়েদের অপহরন করা হবে।

প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী শাম্মা বিনতে রাশীদ (৩০) জানান, ২৫ দিন আগে তিনি আমেরিকা থেকে বাড়িতে ফিরেছেন। তার, তার মা ও চাচির গায়ে যত গহনা ছিলো সবই ডাকাতরা কেড়ে নিয়ে গেছে। এছাড়া আলমারীতে যেসব গহনা ও টাকা ছিলো তাও নিয়ে গেছে। সমস্ত বাড়ি তছনছ করেছে দুর্বৃত্তরা। ডাকাতরা সবাই যুবক। ঘরের ভিতর ৬/৭ জন প্রবেশ করে। ঘরের বাইরে ছিল আরও ৪/৫ জন।

প্রকৌশলী কাজী আব্দুর রাশীদের স্ত্রী শাকিলা হোসেন (৫২) জানান, বাড়িতে আমরা ৮জন ছিলাম। তারা সবার হাত বেঁধে ফেলে। রাম-দা, সাবলসহ দেশীয় অস্ত্র ছিলো তাদের হাতে। প্রায় ১৫ ভরি স্বর্ণাংকার, নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা , একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়েগেছে। যাওয়ার সময় মোবাইল গুলো ঘরের ভিতর ফেলে রেখে গেছে তারা।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাড়ির মালিক প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন। ঘটনা জানার পরপরই তিনিসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। সোমবার ভোর রাত ৪ টার দিকে একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গেষ্টরুমের  গ্রীল ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে। পুলিশ ডাকাতির ঘটনায় জড়ীতদের খোঁজে মাঠে নেমেছে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ সহ আটক ২
পরবর্তী পোস্ট
আশাশুনিতে গণ-অভ্যুত্থান দিবসে র‌্যালী ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting