দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৮
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকি দেওয়ায় পিতা-পুত্র গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১১, ২০২১
আগস্ট ১১, ২০২১ ০ কমেন্ট 411 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার দাম কোটি টাকা ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

এর আগে বুধবার রাতে জেলার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১) ।

মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ৯ আগস্ট দু’টি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এবং সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার মূল্য এক কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় তারা জিডি করেন। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ হোসেন ও তার পিতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ সময় আরো জানানো হয়, গ্রেফতার ইউসুফ হোসেনের বাড়ি থেকে ০৮টি মোবাইল, ২০টি সিম কার্ড, ০৩টি মেমোরি কার্ড, ০১টি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও কিছু উস্কানিমূলক বই উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ফেসবুক আইডি দু’টির মাধ্যমে সংসদ সদস্যদের উল্লেখ করে উক্ত পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৪ নারীর করোনা শনাক্ত
পরবর্তী পোস্ট
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting