দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৭
সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...
উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু
বজ্রপাত নিরোধে কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণ
পাটকেলঘাটায় ইয়াবা সহ আটক-১
সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা
সাতক্ষীরায় জামায়তের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ। 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় প্রতিপক্ষের ‘মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৫, ২০২৬
জুলাই ২৫, ২০২৬ ০ কমেন্ট 84 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধ, অনধিকার প্রবেশ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নিজের ও পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল্লাহ।

শনিবার (২৫ জুলাই) সাতক্ষীরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি প্রতিপক্ষ নাসরিন, কুলছুম ও রবিউল গংদের আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের বিভিন্ন ধরনের হুমকি ও অপপ্রচারের কারণে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সাইফুল্লাহ বলেন, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিপক্ষ নাসরিন, কুলছুম, রবিউলসহ তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে সীমানা প্রাচীর ভাঙচুর এবং মূল্যবান গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ৩ মে দ্রুত বিচার আদালতে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়। মামলাটির দ্রুত বিচার নং-৩১/২৬, জি.আর নং-১৮১/২৬ এবং সাতক্ষীরা সদর থানা মামলা নং-১৪ হিসেবে নথিভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালায়। এ বিষয়ে তিনি সাতক্ষীরা সদর থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘সত্যের সন্ধান’ নামে একটি ফেসবুক পেজে তাঁর ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে তাঁদের ডাকাত ও মাদক ব্যবসায়ী হিসেবে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যার মাধ্যমে তাঁদের সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিপক্ষ রবিউল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে গত ১০ জুন ২০২৬ তারিখে আদালত নির্দেশ দেন যে, প্রাচীরের বাইরের রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং কেউ কারও দখলীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করবে না। বর্তমানে আদালত ও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ওই রাস্তা উন্মুক্ত রয়েছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে বলে তিনি দাবি করেন।

অ্যাডভোকেট সাইফুল্লাহ বলেন, তাঁর দায়ের করা মামলা থেকে রক্ষা পেতে প্রতিপক্ষ নিজেরাই বিচুলির গাদায় আগুন দিয়ে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে মিথ্যা মামলা করার চেষ্টা করেছে। এ ঘটনায় এক সাক্ষী পরবর্তীতে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট দিয়ে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন বলেও তিনি দাবি করেন। এছাড়া তাঁর মামলার কয়েকজন আসামির আত্মীয়-স্বজনও আদালতে এফিডেভিটের মাধ্যমে ঘটনার বিভিন্ন বিষয় স্বীকার করেছেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সক্রিয় সদস্য, ইয়ং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি এবং সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক। একটি স্বার্থান্বেষী মহল তাঁকে পেশাগত, রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি অন্য স্থানের একটি মারামারির ঘটনাতেও তাঁদের মিথ্যাভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাডভোকেট সাইফুল্লাহ সংবাদকর্মীদের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিপক্ষের হুমকি-ধমকি বন্ধ করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু বহাল 
পরবর্তী পোস্ট
জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে নড়বড়ে এমপি নজরুলের রাজনৈতিক ক্যারিয়ার

রিলেটেড পোস্ট

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সেপ্টেম্বর ৮, ২০২৬

পাটকেলঘাটায় ইয়াবা সহ আটক-১

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় জামায়তের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ

সেপ্টেম্বর ৮, ২০২৬

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর ও সরকারি...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting