দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira জুন ২৭, ২০২৬
জুন ২৭, ২০২৬ ০ কমেন্ট 50 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন: “ঘুষ নয় সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান… এখনই”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার আয়োজনে আজ ২৭ জুন, শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সনাক, সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন টিআইবি, খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর (সিই) ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সালে গঠিত হওয়ার পর থেকে সনাক, সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল বিগত দিনের অর্জন, সীমাবদ্ধতা এবং শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আগামী দিনের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা।

সভায় উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম, ও মোঃ ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এবং সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ.কে.এম শহীদউল্যাহ, পবিত্র মোহন দাশ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মোঃ আবুল বাসার, মোঃ অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, মোঃ মনিরুজ্জামান মুন্না ও সৈয়দা সুলতানা শিলা।

এছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দসহ শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য সভায় অংশ নেন।

উপস্থিত সুধীজন ও সনাক নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
পরবর্তী পোস্ট
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting