শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সহকারী জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন । অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগিতার রেফারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, দাবাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন জেলা পর্যায়ের রেফারিরা। তাঁদের মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রউফ ও শেখ মোবাশশেরুর রহমান, রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান, দেবহাটার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ঈদুজ্জামান, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান ফকির, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোমেনুর রহমান, কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শাহানারা খাতুন এবং সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলাউদ্দীন দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

