দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাংবাদিক মনি আর নেই : ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শোক

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২০, ২০২৫
ডিসেম্বর ২০, ২০২৫ ০ কমেন্ট 277 ভিউস
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি(৪৮) শনিবার (২০ই ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাচিমপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও স্কুল পড়ুয়া এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক পত্রদূতের সাথে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাচিমপুর নিজস্ব বাসভবন প্রাঙ্গণে বাদ যোহর জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয় পৈত্রিকভিটা কলারোয়ার কুশুডাঙ্গায় গ্রামের বাড়ীতে। সেখানে পারিবারিক কবরস্থানে পিতা মরহুম আহাদ আলীর কবরের পাশে দাফন করা হয় সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝাউডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সাংবাদিক মনিরুল ইসলাম মনির মৃত্যুতে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য এস.এম আব্দুল্লাহ, কবিরুল ইসলাম প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, মরহুম মনিরুল ইসলাম মনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তার অবদান সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। (প্রেস বিজ্ঞপ্তি)
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিথ্যা হত্যা মামলার যন্ত্রণা নিয়ে মারা গেলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি
পরবর্তী পোস্ট
সাতক্ষীর-১ আসনে দুই উপজেলার সিধান্তে জাপার একক প্রার্থী এস.এম নজরুল ইসলাম

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting