দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:১০
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

সহকারী যুব কর্মকর্তা আমিরুলের বিরুদ্ধে হতদরিদ্র বেকার যুবকের লোন আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৮, ২০২৩
আগস্ট ৮, ২০২৩ ০ কমেন্ট 304 ভিউস

নজরুল ইসলাম, তালা: তালা উপজেলায় আত্মকর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় ট্রেনিং প্রা হতদরিদ্র বেকার যুবক মো: আয়ুব শেখের লোনের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত আমিরুল ইসলাম। তথ্য সূত্রে প্রকাশ, তালা উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম যোগদানের পর হতে ধরা কে সড়া জ্ঞান করে অনিয়ম দূর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এহন কোন কাজ নেই তিনি করতে পারেননা। তিনি হলেন সরকারী অফিস পাড়ার মুশকিল আহসান। ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের মো: আব্দুস সামাদ শেখের পুত্র মো: আয়ুব শেখ জেলা যুব উন্নয়ন অফিসের আওতাধীন একটি যুব ট্রেনিং গ্রহণ করেন। ট্রেনিং শেষে প্রাপ্ত সার্টিফিকেট নিয়ে তালা উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে আত্নকর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা লোন গ্রহণ করেন। সরকারী নিয়ম অনুযায়ী তিনি উক্ত প্রাপ্ত লোন পরিশোধ করে পুনরায় লোন নেওয়ার জন্য আবেদন করেন। এখানেই বাঁধে আয়ুব শেখের দূর্গতি। তার লোন দেওয়ার নামে নানান রকম তালবাহানা শুরু করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম। প্রায় ২-৩ বছর অতিবাহিত হলেও লোন মেলে না আয়ুব শেখের ভাগ্যে। এমতবস্থায় নাছোড়বান্দা আয়ুব শেখ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলামের কাছে ধন্যাৎ দিলে সেই সুযোগ কাজে লাগান ওই সরকারী কর্মকর্তা। সুযোগ বুঝে ওই সরকারী কর্মকর্তা আয়ুব শেখের কাছ হতে লোনের সকল প্রক্রিয়া শেষ করে এবং আয়ুব শেখের ব্যাংক এ্যাকাউন্ট এর একটি চেক হাতিয়ে নেন। চেকে গ্রহণের সময় সুচতুর সরকারী কর্মকর্তা মো: আমিরুল ইসলাম বলেন, তার একই নামে অন্য একটি ব্যক্তির লোন পাশ হয়েছে। তাই নতুন করে আর এ্যাকাউন্ট না খুলে আয়ুবের এ্যাকাউন্টে টাকা প্রবেশ করানো হয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী আয়ুব শেখের সন্দেহ হলে খোঁজ খবর নেওয়া শুরু করেন। খোঁজ খবরের এক পর্যায়ে তিনি জানতে পারেন তার লোন পাশ করিয়ে আত্নসাৎ করেছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম। এমতবস্থায় ভুক্তভোগী আয়ুব শেখ গত সোমবার (০৭ ই আগস্ট ২৩) সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসে হাজির হয়ে রেজুলেশন খাতা দেখতে চান। রেজুলেশন খাতায় দেখা যায় গতবছর নভেম্বর মাসে সুচতুর ওই সরকারী কর্মকর্তা মো: আমিরুল ইসলাম হতদরিদ্র আয়ুুব শেখের নামের ৮০ হাজার টাকার লোন উক্ত চেকের মাধ্যমে আত্নসাৎ করেছেন। এই নিয়ে তৎক্ষণাত বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ছলনা শুরু করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম। ছলনা এক পর্যায়ে আয়ুব ইসলামের নামে উত্তোলন করা টাকার একটি অংশ মানেজ করে আয়ুবকে প্রদান করেন। এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম এর আগেও যুব উন্নয়ন অফিস কতৃক ট্রেনিং নামে কাল্পনিক নাম ও বয়স্ক ব্যক্তির নাম অন্তভুক্ত করে ট্রেনিং এর প্রাপ্ত টাকা আত্নসাৎ করার অভিযোগও প্রমাণিত হয়েছে। কিন্তু অদৃশ্য খুটির জোরে মো: আমিরুল ইসলাম এখনও বহাল তবিয়াতে টিকে আছেন। ভুক্তভোগী মো: আয়ুব শেখ জানান, আমারে যুব উন্নয়ন অফিস কতৃক সার্টিফিকেটের বিপরীতের আত্মকর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের লোন আত্নসাৎ করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম। বিষয়টি বেশ কিছুদিন পর টের পেয়ে ধরাধরি করলে সুচতুর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমিরুল ইসলাম লোনের বিপরীতের কিছু অর্থ আমাকে প্রদান করেছেন। অভিযুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মো: আমিরুল ইসলাম মোবাইল ফোনে জানান, লোন আত্নসাৎতের বিষয়টি ভুক্তভোগীর সাথে মীমাংসা করা হয়েছে। অযাথা লেখালেখির কোন দরকার নেই ! এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) সঞ্জীব কুমার দাশ জানান, আমি তালা উপজেলা যুব উন্নয়ন অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আপনাদের (সংবাদকমীদের) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। যদি আমিরুল ইসলাম এমন কাজ করে থাকে, তাহলে সে অন্যায় করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ একজন আটক

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting