সরকারের উন্নয়নের বার্তা নিয়ে উপজেলা চেয়ারম্যান বাবুর মতবিনিময়

সাতনদী ডেস্ক: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended