দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:০৭
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের বিরুদ্ধে থানায় এজাহার

কর্তৃক Satnadee Satkhira মে ১৯, ২০২৬
মে ১৯, ২০২৬ ০ কমেন্ট 2 ভিউস

আব্রাহাম লিংকন শ্যামনগর:সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃদ্ধ মাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন আহত মা মোছাঃ ফজিলা বিবি (৭৩)।মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার নৈকাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আহত ফজিলা বিবি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিজানুর রহমান (৩৫) ও জহুর আলী গাজী (৫০) সম্পর্কে ফজিলা বিবির ছেলে। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা বড় ছেলে ফজর আলী গাজীর বসতভিটার গাছপালা ও সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন এবং এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসেন।

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ফজর আলীর বাড়িতে প্রবেশ করে একটি বড় গাছ কাটতে শুরু করেন। এ সময় বাধা দিলে ফজর আলীকে মারধর করা হয়। পরে বৃদ্ধা মা ফজিলা বিবি ছেলেদের থামানোর চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ফজিলা বিবির গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।ঘটনার সাক্ষী ফারুক হোসেন, খাদিজা বিবি ও মজিবর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তারা জানান, ঘটনাস্থলে গিয়ে তারা বৃদ্ধা ফজিলা বিবিকে আহত অবস্থায় দেখতে পান এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবারটির দাবি, অভিযুক্তরা এখনও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বৃদ্ধা মা তার এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জহুর আলী গাজী কৈখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এছাড়া বিগত ঈদ উপলক্ষে সরকারি সহায়তার চাল আত্মসাতের অভিযোগ নিয়েও এলাকায় সমালোচনা রয়েছে। স্থানীয়রা দাবি করেন, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কারণে অনেকেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান।

এ বিষয়ে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসককের মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক লিয়ন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক

মে ১৯, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

মে ১৯, ২০২৬

প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...

মে ১৯, ২০২৬

পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...

মে ১৯, ২০২৬

কলারোয়ায় ৩দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

মে ১৯, ২০২৬

ভোমরায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী...

মে ১৯, ২০২৬

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও কুপ্রস্তাব...

মে ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting