দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৩
মর্তে বাঁজলো মায়ের জয়ধ্বনি, আজ মহালয়া
শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ
কাশফুলের সাদা মেঘে হারিয়ে যাওয়া এক বিকেল: আজকের...
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সদর উপজেলার ১৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বই প্রত্যাহার

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২৪
জানুয়ারি ৪, ২০২৪ ০ কমেন্ট 432 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়েছেন শিক্ষকেরা। বইয়ে মুদ্রণজনিত ত্রুটির কারণে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। তবে বিশ^স্ত স‚ত্রের দাবি, কিছু কিছু ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের পেছনের মলাটে একটি দেবীদ‚র্গার ছবি জুড়ে দেওয়ার কারণে সৃষ্ট প্রতিক্রিয়ার ভয়ে বইগুলো ফেরত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,জেলার ৭ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৯৪টি। আর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬৯ টি। সাতক্ষীরা শহরের টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী শিহাবউদ্দীন বলেন, ‘‘আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জন। ০১ জানুয়ারি আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেই। সেদিনই শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে ফোনে জানান, মুদ্রণজনিত ত্রুটির কারণে তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিতে হবে। সে মোতাবেক আমরা মঙ্গলবার সর্বোচ্চ চেষ্টা করে বইগুলো ফেরত নেই। এছাড়া সদর উপজেলার অন্যান্য বিদ্যালয়ের বইগুলোও আমাদের এখানে জমা দেয়। পরে বইগুলো শিক্ষা অফিসে ফেরত দিয়ে আসি।’’ নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কয়েকটি বইয়ের পেছনের মলাটে দেবীদূর্গার ছবি আঁকানো ছিল। তবে সব বইয়ে প্রতিমা ছিলনা বলে দাবি করে ওই সূত্র।
কথা বলতে বারবার ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠালেও তাতে সাড়া দেননি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জানান,‘‘মুদ্রণজনিতে ত্রুটির কারণে বইগুলো ফেরত নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তবে সব বইয়ের ত্রুটি ছিলনা। কিছু কিছু বইয়ে ত্রুটি ধরা পড়ায় আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। ’’ কি সেই ত্রুটি,এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘‘ মুদ্রণজনিত ত্রুটি, এর বাইরে আমি কিছু জানিনা। ’’এদিকে, দেবহাটা উপজেলা শিক্ষক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কিছু বইয়ে এমন ত্রুটি ধরা পড়েছে। শতকরা হারে এটি ৫ থেকে ১০ ভাগ হবে। “ত্রুটি কি,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেছনের মলাটে বড় করে দেবী দ‚র্গার ছবি আঁকানো ছিল।’’ তবে তালা উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, ‘তালা উপজেলায় বিতরণকৃত কোন বইয়ে মুদ্রণজনিতত্রুটি ধরা পড়েনি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭ তারিখে আমাদের বিজয় উৎসব হবে- পাটকেলঘাটার জনসভায় স্বপন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে কাজী আলাউদ্দিনের নেতৃত্বে নির্বাচন বিরোধী মিছিল-আটক দুই

রিলেটেড পোস্ট

কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting