দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৩
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা সদর

শ্যামনগর ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের পথ বন্ধ জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলের ক্ষতি

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৬, ২০২৬
জুলাই ২৬, ২০২৬ ০ কমেন্ট 104 ভিউস

জিএম শফিকুল ইসলাম শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খালে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজার বিঘা ধান ও সবজির জমি পানিতে তলিয়ে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে খালের একাংশ দখল করে মাছের ঘের পরিচালনার অভিযোগও উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় ভেটখালী বাজার, ভেটখালী, তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খাল দিয়ে প্রবাহিত হওয়ার কথা থাকলেও খালের শেষ প্রান্তে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেই। স্থানীয়দের দাবি, শেষ অংশে সড়ক ও বসতভিটার কারণে পানি আটকে থেকে প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে কৃষিজমি, বসতভিটা, পুকুর, গাছপালা ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, খালের কিছু অংশ দখল করে মাছের ঘের গড়ে তোলা হয়েছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ আরও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, খালের দুই পাশের মুন্ডা সম্প্রদায়ের পরিবারগুলো বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ঝুরঝুরি খাল দখলমুক্ত না হওয়া এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমরা ক্ষতির মুখে পড়ছি। এবার ধানের বীজও বপন করতে পারিনি। এভাবে চলতে থাকলে কৃষকরা আর্থিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়বেন।

আরেক বাসিন্দা আবু সাঈদ বলেন, “খালটি পুনঃখনন এবং ভেটখালী-তারানীপুর পাঞ্জেগানা মসজিদসংলগ্ন স্থানে উপযুক্ত কালভার্ট নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি খালটি দখলমুক্ত করতে হবে।”

প্রিয়তোষ মুন্ডা বলেন, “প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের দুর্ভোগের শেষ থাকে না। কৃষিজমি, কাঁচা ঘরবাড়ি ও বসতভিটা পানিতে তলিয়ে যায়। শিশুদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকে।

অভিযোগের বিষয়ে স্থানীয় সমসের বলেন, সরকার যদি খাল খনন করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরাও চাই খাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক।

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন এর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে খালটির আংশিক খনন করা হয়েছিল। তবে খালের শেষ প্রান্তে প্রধান সড়ক ও বসতভিটা থাকায় মানিকখালী খালের সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, “ঝুরঝুরি খালের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত ঝুরঝুরি খাল দখলমুক্ত করে পুনঃখনন এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে প্রতিবছরের মতো এবারও কৃষি উৎপাদন ও জনজীবনে বড় ধরনের ক্ষতি হবে।



০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল বাশার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে অপরিকল্পিত মাছের ঘেরে হুমকির মুখে কোটি টাকার সড়ক:-

রিলেটেড পোস্ট

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ। 

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting