দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৬
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ভারতীয় গরু আটক, চোরাচালানের পথ- সুন্দরবন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২০
জুলাই ৭, ২০২০ ০ কমেন্ট 325 ভিউস

সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে ভারতীয় গরু আটক করেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বংশীপুর গাইন বাড়ী সংলগ্ন লতিফ গাজীর বাড়ী থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেনের নেতৃত্বে পুলিশ দল গরু আটক করে। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী লতিফ ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ পাচারকারি চক্র সুন্দরবনের ভিতর দিয়ে ট্রলারে করে ভারতীয় গরু শ্যামনগরে এনে বিক্রি খবর গোপনে নিশ্চিত হয়ে পুলিশ লতিফ গাজীর বাড়ীতে হানাদেয়। এ সময়ে গোয়ালে রক্ষিত সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গুরু আটক করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। পুলিশ পাচারকারী চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে  জানান ওসি।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে সুন্দরবনের মধ্যে দিয়ে নদী পথে ট্রলারে করে ভারতীয় গরু পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে সরবরাহ করে আসছে। চিহ্নিত ওই পাচারকারী চক্রটি বারবার প্রশাসনের চোখে ধুলো দিয়ে গরু সহ অন্যান্য ভারতীয় আমদানি নিষিদ্ধ পন্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে দেশের অর্থনীতি ধ্বংস করে যাচ্ছে। প্রভাবশালী হওয়ায় পাচারকারী চক্রটির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসন এ ব্যার্থতার দায়ভার এড়াতে পারে না।

করোনা কালে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। সরকার নিরলস পরিশ্রম করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আসন্ন কুরবানী ঈদ উপলক্ষে ভারতীয় গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে। যাতে দেশীয় গরু খামারিরা লাভবান হয়। কিন্তু সবকিছু উপেক্ষা করে ওই চক্রটি ভারতীয় গরু পাচার করে দেশে এনে অর্থনীতি ক্ষতি করে যাচ্ছে। স্থানীয় সুধী সমাজ পাচারকারী চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি করোনায় আক্রান্ত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting