দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৪
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে চিকিৎসকদের নামে অপপ্রচার!

কর্তৃক mirkhairul.news জুলাই ২৯, ২০২৫
জুলাই ২৯, ২০২৫ ০ কমেন্ট 428 ভিউস

স্টাফ রিপোর্টার: খুলনার একটি পুরোনো ভিডিও ব্যবহার করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি দালালচক্র। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো এই ভুয়া ভিডিওকে ঘিরে চিকিৎসকদের মানহানি ঘটছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি শ্যামনগরকেন্দ্রিক কয়েকটি ফেসবুক পেজ থেকে “নারী ও মাদকসহ চিকিৎসক আটক” শিরোনামে একটি ভিডিও ছড়ানো হয়। এতে দাবি করা হয়, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে নারী ও মাদকের সঙ্গে আটক করা হয়েছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে সরেজমিনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন কোনো ঘটনা সেখানে কখনো ঘটেনি। হাসপাতালের কোনো চিকিৎসক এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও তারা দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান বলেন, আমার নজরে এসেছে যে কিছু ফেসবুক পেজ থেকে একটি উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও শেয়ার করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের হাসপাতালে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই হাসপাতাল বহুদিন ধরে সুন্দরবনসংলগ্ন দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, স্বার্থান্বেষী একটি মহল হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াতে এই অপপ্রচারে লিপ্ত। আমরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

প্রকাশিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, সেটি ২০২০ সালের ৯ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল—খুলনা হেলথ গার্ডেনের। সেদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের ভিডিওটি ধারণ করা হয়। তবে সেই ঘটনায়ও কোনো চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

আদালতের নথি অনুযায়ী, ঐ ঘটনার মামলা এখনো খুলনায় বিচারাধীন রয়েছে এবং অভিযুক্তদের তালিকায় কোনো চিকিৎসকের নাম নেই।

অনুসন্ধানে জানা গেছে, হাসপাতাল ঘিরে দীর্ঘদিন ধরে চলা অসাধু সার্টিফিকেট বাণিজ্য ও দালালচক্র এই ভুয়া ভিডিওকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে। স্থানীয় সচেতন মহল এই অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় একইদিনে দুই ব্যক্তির আত্নহত্যা !
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ৮৫ লাখ টাকা তছরুপের অভিযোগ, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting