দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৯
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

শ্বশুর চাইলেন ৫ লাখ, স্বামীর লাগবে এপাচী: যৌতুকের দাবীতে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১০, ২০২১
ডিসেম্বর ১০, ২০২১ ০ কমেন্ট 371 ভিউস

আব্দুর রশিদ: যৌতুকের দাবীতে এক অল্পবয়সী তরুনীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। ঘটনাটি বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে। নির্যাতনের পরে শ্বশুর বাড়ির লোকজন একটি ভ্যানে করে সাতক্ষীরায় পাঠায়। পরে রাত ১২টায় তরুনীর আত্মীয় স্বজনরা সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে ভর্তি করে।
তরুনী ও তার আত্মীয় স্বজন মারফত জানা যায়, চলতি বছরে জুলাইয়ের ১৮ তারিখে জিম্মি আক্তারকে(১৯) বিয়ে করে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটের বাসিন্দা মোঃ বাবলু শেখের ছেলে মোঃ সজীব শেখের সাথে। পরিবারের অমতে বিয়ে হওয়ায় শ্বশুর বাড়ি থেকে বিয়ে মেনে নেওয়া হয়নি। কিন্তু ভোগের উদ্দেশ্যে বিয়ে করা সজীব শেখেরও ছিলোনা এ নিয়ে কোন উদ্যোগ। পরিবার থেকে আলাদা করে নিয়ে সজীব তার স্ত্রী জিম্মি আক্তারকে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরায় একটি ভাড়া বাসায় রাখে। মাস দুয়েক যাওয়ারপর সজীব আস্তে আস্তে দূরে সরতে থাকে জিম্মির কাছ থেকে। এর মধ্যেই ব্যবসায় লস টাকা লাগবে বলে জিম্মির কাছ থেকে কয়েক দফায় মোটা অঙ্কের টাকাও হাতিয়েছে। এরপরও সজীব জিম্মির কাছে একটি এপাচী মোটরসাইকেল দাবী করে। জিম্মির মা খেটে খাওয়া মানুষ। বাবা দায়িত্বহীন। সজীবের চাওয়া এপাচী দেওয়ার সাধ্য তার বা তার পরিবারের নেই। এ নিয়ে প্রায়ই অশান্তি করতে শুরু করে সজীব। এ ঘটনার পর থেকে সে জিম্মির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সজীবের সাথে যোগাযোগ করতে না পেরে একপর্যায়ে বেশ কয়েক মাসের ভাড়া বাকী পড়ায় ও খোরপোসের অর্থ না থাকায় জিম্মি তার শ্বশুর বাড়ীতে যায় গত বৃহস্পতিবার। শ্বশুর বাড়িতে গেলে সজীব ও তার পিতা মাতা জিম্মিকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে সজীব আবারও বলে আমাকে এপাচী দিলে এখানে সংসার করো নাহলে বাড়ী চলে যাও। অপরদিকে সজীবের পিতা যৌতুক লোভী বাবলু শেখ জিম্মিকে স্পষ্ট জানিয়ে দেয় পাঁচ লাখ টাকা না দিতে পারলে তার ছেলেকে ভুলে যেতে। এসময় জিম্মি প্রতিবাদ করলে সজীব, সজীবের বাবা বাবুল, সজীবের মা মনিরা, সজীবের বোন শিউলী মিলে জিম্মির উপর ভয়াবহ নির্যাতন চালায়।
এ নিয়ে জিম্মি জানায়,‘ সজীব ও তার পরিবারের সবাই আমার ওপর অকথ্য ভাষায় নির্যাতন চালিয়েছে। এসময় সজীব আমার তলপেটে লাথি মারে।’ জিম্মি কাঁদতে কাঁদতে বলে, ‘আমি মাটিতে পড়ে গেলে সজীবের বাবা, মা ও বোন মিলে আমাকে কিল, ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে সজীবের ও সজীবের বোন শিউলী আমার পরিধেয় কাপড় ছিড়ে ফেলে। এক পর্যায়ে আমার বমি শুরু হলে স্থানীয় ডাক্তার দিয়ে আমার প্রাথমিক চিকিৎসা করিয়ে একটি ভ্যনযোগে রাত ১১টার দিকে সাতক্ষীরা পাঠিয়ে দেয়। এসময় আমার মামা খবর পেয়ে আমাকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করায়।’ শিউলী জানায় ‘ সজীব আমাকে হুমকি দিয়ে নির্যাতনের বিষয় নিয়ে চুপ থাকতে বলেছে। না হলে আমার লাশও আমার মা পাবেনা। আমি এখন আতঙ্কে আছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন প্রেসক্লাবে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় যাত্রা শুরু করলো কৃষি ও বাণিজ্যিক ভিত্তিক এসবিএস ব্যাংক

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting