দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩৯
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

শোভনালীতে রাসেল স্মৃতি সংঘের অফিস ভাংচুর

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৬, ২০১৯
ডিসেম্বর ২৬, ২০১৯ ০ কমেন্ট 455 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া রাসেল স্মৃতি সূর্য তরুন যুব সংঘের অফিস, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এবং অফিসের লোকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত এজাজার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
উপজেলা তাঁতীলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও গোদাড়া রাসেল স্মৃতি সূর্য তরুন যুব সংঘের সভাপতি মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহারে জানা গেছে, বাদী আওয়ামীলীগ করায় এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে প্রতিপক্ষদের সাথে তার শত্রুতা ছিল। এতে প্রতিপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বাদী ২৩ ডিসেম্বর সকাল ৯ টার দিকে বাড়ি থেকে কালিবাড়ি বাজারে যাতওয়ার পথে প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে পথিমধ্যে তাকে অশ্লীল ভাসায় গালিগালাজ করে, বাদী প্রতিবাদ করায় তাকে হুমকী ধামকী দিয়ে তারা চলে যায়। এদিন বেলা ১১ টার দিকে বাদী অন্যদের নিয়ে রাসেল স্মৃতি যুব সংঘ কার্যালয়ে বসে ছিলেন। এসময় প্রতিপক্ষ চাঁদাবাজ, নাশকতা সৃষ্টিকারী, সন্ত্রাসী ও জামাত-বিএনপি সক্রিয় নেতাকর্মী গোদাড়া গ্রামের মৃত আমিনুদ্দীন সরদারের ছেলে শাহিনুর সরদার ও রেজাউল করীম, তার ছেলে জাহিদ সরদার, ফজর আলী সরদারের ছেলে মিনাজ সরদার, কেরামত আলী সরদারের ছেলে আহসান সরদার, মৃত জহুরুল সরদারের ছেলে ফজলু সরদার, মৃত খালেক গাজীর ছেলে উজির আলী সরদার, উজির আলী গাজীর ছেলে রনি গাজী, কামরুল সরদারের ছেলে জাকির হোসেন, সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন, মৃত নিজামুদ্দীনের ছেলে শহিদুল সরদার, মৃত মঈনুর গাজীর ছেলে বাদশা হোসেন এবং শ্রীউলা গ্রামের সোহরাব গাজীর ছেলে নুর মোহাম্মদ গাজী সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। তারা স্মৃতি সংঘের আসবাপত্র ও টিভি ভাংচুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের ছবি ভাংচুর ও পদদলিত করে। লাঠি শোটা, লোহার রড ও হকিস্টিক দিয়ে আক্রময় চালিয়ে বাদী হাবিবুর, ইমদাদুল গাজী, ইসরাফিল হোসেন, কহিনুর গাজী, মহিবুল্লাহকে মারাত্মক ভাবে আহত করে। আসবাবপত্র ভাংচুর করে ৫০ সহস্রাধিক টাকার ক্ষতি সাধন করে এবং নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এসময় আক্রমনকারীরা জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটা পূর্বপাড়া ইসলামী ফাউন্ডেশনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী পোস্ট
রায়টা সবুজবাগ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ও পুরুষ্কার বিতরন

রিলেটেড পোস্ট

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting