দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

শীর্ষ চোরাকারবারী গোল্ডেন মনির আমলনামা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২৩
এপ্রিল ১২, ২০২৩ ০ কমেন্ট 779 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ব্যবসার আড়ালে গড়ে তোলা তার অন্ধকার সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট সাতক্ষীরা শহরের টক অব দ্যা টাউন গোল্ডেন মনির। কুখ্যাত এ চোরাকারবারি ও বিএনপি নেতাকে ধরার জন্য রেড এলার্ট জারি ও পুরস্কার ঘোষণা করে পুলিশ।
সম্প্রতি একটি ডাকাতির মামলাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এই গোল্ডেন মনির। অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক নেতা ও সদরের দক্ষিণ কাটিয়া গ্রামের শেখ মোশারফ হোসেনের পুত্র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাছুম বিল্লাহ শাহীনের ছোট ভাই মনির। মাদক, গার্মেন্টস ও গোল্ড এর চোরাকারবারী মনি টাকার জোরে সবকিছু নিয়ন্ত্রন করে আসছিলো। কালো টাকা সাদা করতে শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হাঁকিয়েছে। সাতক্ষীরা শহরে কাটিয়া, নারকেলতলা, দাসপাড়া, ঋ-শিল্পি সহ শহরের বিভিন্ন এলাকা এবং ঢাকা শহরে বিপুল পরিমান সম্পত্তির মালিকানা আছে শীর্ষ এ চোরাকারবারির। যেগুলো চোরাচালান মাদক ব্যবসা সহ অবৈধভাবেই বানিয়েছে। শুধু সাতক্ষীরাতেই পৌরসভাধীন নারকেলতলার মোড়ে সাজিদ মটরস, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সংগ্রাম মটরস, কালিগঞ্জের নলতায় বাজাজ মটরস এর শোরুম, বিনেরপোতা এলাকায় নির্মিত ১টি বিলাশ বহুল বাড়ী সহ নামে, বে-নামে লেটেস্ট মডেলের প্রাইভেট কার ও মালবাহী ট্রাকের মালিকানা রয়েছে তার। বিএনপি পরিবারে বেড়ে উঠা মনির সাথে ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও জয়ের সাথে সখ্যতার অভিযোগও আছে। আন্ডারওয়ার্ল্ড ঠিক রাখতে প্রশাসনের কর্তা-ব্যাক্তিদের নানাভাবে ব্যবহার করে আলোচিত ও সমালোচিত এ চোরাকারবারি।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত একদশকেরও বেশি সময় ধরে শহরের কাটিয়ার শেখ শফিউল্লাহ মনি ওরফে মোঃ মনি ওরফে শেখ মনিরুজ্জামান ভারত-বাংলাদেশের মধ্যে চোরাইপণ্য এপার-ওপার করে আসছে। ওপার থেকে দেশে বড় বড় ফেন্সডিলের চালান আসতো। ট্রাকের মাধ্যমে সেটা সরবারাহ করতো দেশের অভ্যন্তরে। পাশাপাশি ওপার থেকে গত একদশক ধরে গার্মেন্ট পণ্য শাড়ী ও থ্রি-পিচের বড় বড় চালান নিয়ে আসে সে। গত একদশকধরে তার এ কারবার ওপেন সিক্রেট। একাধিকবার বিজিবি তার ব্যাবসা প্রতিষ্ঠান ও গোডাউনে অভিযান চালিয়ে চোরাইপণ্য উদ্ধার করছে। মামলাও হয়েছে সেসব ঘটনায়। সে ফেন্সিডিল ও গার্মেন্টস পণ্যের পাশাপাশি শুরু করে বাংলাদেশ থেকে ওপারে গোল্ড ও এসির গ্যাস সিলিন্ডার পাঠানো। বিপুল অর্থ ও বৈভবের মালিক মনির আন্ডারওয়ার্ল্ড টিকিয়ে রাখতে কাড়ি কাড়ি টাকাও ঢালতো। গত ২০১৫ সালে ভারতে পাচারের সময় দুইট্রাক এসির গ্যাস সিলিন্ডার আটক করে ডিবি পুলিশ।
মনি এখন দেশের অন্যতম শীর্ষ গোল্ডস্মাগলার। গত একদশক ধরে সে এ কারবার করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকতা ম্যানেজ করে এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকার চেষ্টা করলেও মাঝে মাঝেই ধরা খেয়েছে। অন্য দিকে সরকার বিরোধী নানা চক্রান্তেও জড়িত থাকার অভিযোগ আছে মনির বিরুদ্ধে। তার স্মার্গলিংয়ে পথের কাঁটা হয়ে দাঁড়ায় বর্তমান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
শেখ শফিউল্লাহ মনি বা গোল্ডেন মনিরের নামে এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। সাতক্ষীরা সদর থানায় ২০০৬ সালের ৬ অক্টোবর মনির নামে একটি চাঁদাবাজির মামলা হয়। মামলা নং জি আর ৫৫২/০৮।
২০১২ সালের ১৭ জুলাই গোল্ডস্মার্গলিং করতে গিয়ে তার বিরুদ্ধে গোল্ডস্মার্গলিং এর মামলা হয় মাদারীপুর জেলার শিবচর থানায়। মামলা নং ১৭। একই বছরের ৮ আগস্ট সাতক্ষীরা সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৭নং মামলা হয়।
সাতক্ষীরা সদর থানায় ২০১৮ সালে ২৭শে জানুয়ারী ৫৮ নং মামলা হয়। দুই দিন পর একই থানায় আরও একটি মামলা দায়ের হয় যার নম্বর ৭০।
২০২০ সালের ২৭ ডিসেম্বর ৬৪/৯৬০নং আরও একটি মামলা হয় সাতক্ষীরা সদর থানায়। বছর না ঘুরতেই ২০২১ সালের ২৮ জুলাই সাতক্ষীরা সদর থানায় ৬৮/৫১৯ (জিআর৫১৯/২১) মামলা দায়ের হয়। এর দুইমাস পর ২৭ আগস্ট একই থানায় আরও একটি মামলা হয় যার এফআইআর নম্বর ৮০/৬০৬(জিআর ৬০৬/২০২১)
এদিকে ২০২৩ সালে ৬মার্চ কলারোয়ায় ডাকাতির প্রাক্কালে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মনির। এ ঘটনায় কলারোয়া থানায় একটি ডাকাতির মামলা ও অস্ত্র মামলাও দায়ের হয় তার বিরুদ্ধে। যার নম্বর ১২ ও ১৩। সর্বশেষ একই থানায় গত ৫ এপ্রিল তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান যোগদানের পর মাদকবিরোধী এক অভিযানে গত বছরের ২৬ নভেম্বর ফেনসিডিল সহ গ্রেপ্তার হয় গোল্ডেন মনি সিন্ডিকেটের হোতা আল ফেরদৌস আলফা। আলফার অনুপস্থিতিতে দায়িত্ব বেড়ে যায় সিন্ডিকেটের অন্যতম সদস্য শফিউল্লাহ মনির। তবে তিন মাস সিন্ডিকেটের দায়িত্ব পালনের পর নতুন করে পুলিশের সামনে আসে গোল্ড মনি। গত ৬ মার্চ রাত সাড়ে দশটার দিকে কলারোয়া থানার সাতক্ষীরা-যশোর হাইওয়ে রাস্তার ওপর পুলিশ চেকপোস্টে ডিউটি করছিল। সেদিন ইলিশপুর গ্রামের কোটার মোড়ে সাতক্ষীরা-যশোর হাইওয়ে পাঁকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত মনি। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থল ঘেরাও করলে ডাকাত দলের সদস্যদের মধ্যে শেখ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি পুলিশের দিকে গুলি করতে থাকেন। এরপর সে সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পরে এ ঘটনায় গোল্ড মনির বিরুদ্ধে কলারোয়া থানায় ওই দিনই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়। মনিরের সহযোগী বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেন। যেখানে তারা তাদের সর্দার হিসাবে গোল্ড মনিকে চিহ্নিত করে তার নাম ঠিকানা প্রকাশ করে। পুলিশ শফিউল্লাহ মনি ওরফে গোল্ডেন মনিকে গ্রেফতার করার জন্য দেশব্যাপী রেডএ্যালার্ট জারি করে। এছাড়া মনিকে গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেন জেলা পুলিশ সুপার। বর্তমানে গোল্ডেন মনি পলাতক রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুকের ইন্তেকাল সাতক্ষীরা প্রেসক্লাবে শোক জ্ঞাপন
পরবর্তী পোস্ট
ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা কাল, শহিদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting