দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

লকডাউনে কেমন আছে আশাশুনিবাসী, খোঁজ নিচ্ছে না কেউ অনাহারে দিন পার করছে খেটে খাওয়া মানুষ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২১, ২০২১
এপ্রিল ২১, ২০২১ ০ কমেন্ট 305 ভিউস

শেখ বাদশা: চলমান লকডাউনে ঘরবন্দী হয়ে অনাহারে অর্ধাহারে দিন পার করছে আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। বিগত লকডাউনে তাদের বিষয়ে জেলা প্রশাসন সার্বিক খোঁজ খবর নিলেও এবারের লকডাউনে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে না কেউ। খোঁজ নেওয়ার যেন আসলেই কেউ নেই। এমনই দুঃখ প্রকাশ করেন আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঘরবন্দী খেটে খাওয়া সাধারণ মানুষ। এ উপজেলায় হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের নিম্ন আয়ের মানুষের বসবাস। কেউ দোকানী, কেউ কর্মচারী, কেউ ভ্যান বা যানবাহন চালক আবার কেউবা শ্রমিক।

সরকার ঘোষিত লকডাউনে তাদের নিয়মিত আয়ের উৎস দোকান ও যানবাহন বন্দ থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। চলমান লকডাউনে ত্রানের বাজেট না থাকায় ক্ষুধার তাড়নায় ক্ষুধার্ত পরিবারের মুখে এক মুঠো ভাত তুলে দিতে অনেকেই জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধকর্মে। রাত হলেই বাড়ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ। এছাড়া লকডাউনে কোন কাজ বা আয়ের উৎস না থাকায় বাধ্য হয়ে অনেকেই জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। আর এ সকল মাদকদ্রব্য মোটা অংকের অর্থের বিনিময়ে পৌঁছে দিচ্ছে বিত্তবান মানুষের কাছে। ইতিমধ্যে আশাশুনি উপজেলার কুল্যা বায়তুন আমান জামে মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট, উপজেলার ভিন্ন এলাকার কয়েকটি বাড়িতে ঢুকে হাস মুরগী ও মুরগীর খামার থেকে ডিম চুরি সহ মৎস্য ঘেরের আটন থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে। এদিকে ক্ষুধার তাড়নায় বাজার ও গ্রাম অঞ্চলের ছোট-খাট দোকানপাট তারা কিছু সময়ের জন্য খুললেও ভ্রাম্যমাণ আদালতের মোটা অংকের জরিমানায় দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি প্রত্যক্ষ পরোক্ষভাবে খেটে খাওয়া সাধারণ মানুষ দেখে তাদের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে। বর্তমানে তাদের ঘরে নেই খাদ্য, বাইরে ভ্রাম্যমাণ আদালত। তারা যেন ঘরে বসেই মৃত্যুর প্রহর গুনছে। কান্না জড়িত কন্ঠে দৈনিক সাতনদীর কাছে এ ভাবে দুঃখ প্রকাশ করেন আশাশুনি উপজেলার বিভিন্ন অঞ্চলের দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ। শ্রমজীবী, দিনমজুর, নিম্নমধ্যবিত্ত শ্রেনীর মানুষের দাবি, সরকার লকডাউন দিলে আমরা ঘরে থাকবো তখনই যখন সরকার আমাদের পরিবারের খাবার সরবরাহ নিশ্চিত করবে । তা না করলে পেটে ক্ষুধা নিয়ে লকডাউনের নামে আমাদেরকে ঘরবন্দি করে রাখা যাবে না।

এ দিকে ব্যবসায়ীরা সরকারী নির্দেশনা মেনে বাড়িতে বসে থাকায় লকডাউন চলাকালিন সময়ে দোকান ঘরের ভাড়া মওকুফের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। আশাশুনি উপজেলার অসহায় মানুষ মহামারী করোনার মরণ ছোবল থেকে রক্ষা এবং অনাহারের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব নিয়ে ডিসিদের চিঠি
পরবর্তী পোস্ট
কুঁড়ে ঘরের বাসিন্দা সেই কাছেদ আলীকে ঘর দিলেন আলফা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting