দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫২
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

রাত পোহালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের তিন চেয়ারম্যান প্রার্থীর ভাগ্য নির্ধারণ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৯, ২০২১
নভেম্বর ৯, ২০২১ ০ কমেন্ট 306 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আগামি ১১ নভেম্বর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গাসহ ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দিতা করছেন। ২১টি গ্রাম নিয়ে গঠিত নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৩ হাজার। মহিলা ভোটার সংখ্যা ১৭ হাজার ও পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার। নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করার লক্ষে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন আজমল উদ্দিন। তবে মোটর সাইকেল প্রতীক নিয়ে নিজের পকেট ভোট ঠিক রাখার পাশাপাশি নৌকার ভোট কাটতে মোটর সাইকেল প্রতীক নিয়ে বাড়ি বাড়ি যেয়ে ব্যস্ত সময় পার করছেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। অপরদিকে দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান মজবুত করা ব্যবসায়ি জয়দেব ঘোষ আনারস প্রতীক নিয়ে নিজের সপ্রদায়ের ভোট টানার পাশাপাশি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করার সুবাদে আজমল উদ্দিন ও রফিকুল ইসলামের ব্যর্থতাকে কাজে লাগিয়ে সুবিধা বঞ্চিতদের ভোট নিজের অনুকুলে টানার জন্য কর্মী সমর্থকদের নিয়ে দিবা-রাত্র কাজ করে যাচ্ছেন।

সরেজমিনে ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা, ওয়ারিয়া, পাথরঘাটা, হাজীপুর, হাচিমপুর, রাজবাড়ি, বিহারীনগর, মোহনপুর, তুজুলপুর, আখড়াখোলা, বয়ারখোলা, দেবনগর, ছাতিয়ানতলা, ছয়ঘরিয়া, দত্তবাগ, বলাডাঙা , মাধবকাটি, গোবিন্দকাটি, যোগরাজপুর, অমরাবর্তী ও দিগেরডাঙা ঘুরে নতুন ভোটার ও পুরাতন ভোটরদের সঙ্গে কথা বলে জানান গেছে, চেয়ারম্যান হিসেবে আজমল হোসেন সরকারি উন্নয়নের কাজে বরাদ্দকৃত টাকা লুটপাটের অভিযোগ খুবই কম। লুটপাট করলে তার মনোনীত কাছের ইউপি সদস্যরা করেছেন। তবে চেয়ারম্যান বাড়িতে থাকলেও তিনি বাসায় নেই বলে মানুষকে হয়রানি করা হয়। তাছাড়া, নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, চারিত্রিক সনদসহ বিভিন্ন সনদ সংগ্রহ করতে তার সাক্ষর পাওয়ার জন্য দিনে পর দিন ঘুরতে হয়। নিহের পকেটের লোক হওয়ায় দ‚র্ণীতির ভুরি-ভুরি অভিযোগ থাকার পরও আজমল উদ্দিন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। এ ছাড়া বিপদে পড়লে জনগনের পাশে দাঁড়াতে তিনি বড়ই কৃপণ। এ ছাড়া তার মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ¯েøাগান শুনেছেন এমন খুব কম লোকই আছে। এরপরও আওয়ামী লীগের একাংশের নেতাকে ম্যানেজ করে তিনি নৌকা প্রতীক নিয়ে বৈতরনী পার হতে চান। তবে দেবনগর, ছাতিয়ানতলা, দত্তবাগ,আখড়াখোলা, ঘোষপাড়া, মাধবকাটিসহ বিভিন্ন গ্রামের হিন্দু ভোট জয়দেব ঘোষের পক্ষে গেলে তা নৌকার ভোট ব্যাংককে ক্ষতিগ্রস্ত করবে। সেক্ষেত্রে ফাঁক দিয়ে লাফিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটর সাইকেলের। তবে ভোটে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে ভালবেসে বিশেষ ব্যবস্থাপনায় ভোটের বাক্স ভারী করতে না পারলে নৌকা জয়ের আশার আলো নিভে যেতে পারে।

অপরদিকে বিএনপি কর্মী হিসেবে পরিচিত সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের পকেট ভোট একাবেরই কম নয়। তবে ফোন পাওয়া বা ডাকা মাত্রই বিপদে কাছে পাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনেক প্রবীন ভোটার। কোন প্রকার প্রভাব ছাড়া ভোট হলে রফিকুল আবারো জয়ের মালা পরতে পারেন বলে অনেকেই আশাবাদি।

এদিকে আওয়ামী লীগের কোন বড় পদ না থাকলেও সক্রিয় কর্মী হিসেবে জয়দেব ঘোষের একটা অবস্থান রয়েছে পাথরঘাটা, ওয়ারিয়া, হাজীপুর ছাড়া বাকী গ্রামগুলোতে। কয়েক বছর যাবৎ তিনি নির্যাতিত, বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করেছেন। এ ছাড়া বিগত দুর্গাপুজা উপলক্ষে কুমিল্লা,নোয়াখালি, সিলেট, ফেনী, বগুড়া, রংপুরের পীরগঞ্জসহ ২১টি জেলায় কুরআন শরীফ অবমাননার দায়ে যেভাবে হিন্দু মন্দির, প্রতিমা, মÐপ, হিন্দু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। ১০ বছরের মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে তাতে হিন্দু স¤প্রদায়ের মানুষজন নিজেদের লোককে সামনে রেখে ভরসার স্থল খুঁজতে চেষ্টা করছে। সেখানে জয়দেব ঘোষ একটি প্লাস পয়েন্ট হিসেবে রফিকুল ও আজমল উদ্দিনের হিন্দু ভোটসহ অসা¤প্রদায়িক চেতনার মানষের ভোট ব্যাংকে হানা দিয়ে জয়ের তরী তীরে ভেড়াতে পারেন। এ ছাড়া নতুন ভোটাররা জয়দেব ঘোষকে একটি বিকল্প অবস্থান হিসেবে মনে করে এরপরও ভোট একটি বিচিত্র কর্মকাÐ। ১১ নভেম্বর রাতে ভোট গণনার পর পাল্টে যেতে পারে এসব প্রার্থীদের সকল হিসাব নিকাশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
পিজ্জাওলজি সাতক্ষীরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting