দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 332 ভিউস

জাতীয় ডেস্ক:

মহান অর্জনের জন্য মহৎ ত্যাগ প্রয়োজন–বঙ্গবন্ধুর এ কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২৩ পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে কোনো অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করতে পেরেছি বলেই আমাদের অর্জনগুলো একে একে জনগণের কল্যাণে আনতে পেরেছি।

‘একটা সময় মুক্তিযোদ্ধারা নিজেদের মুক্তিযোদ্ধা বলতে ভয় পেত। তারা মুক্তিযোদ্ধা বললেই অবহেলার স্বীকার হতো। সেটা সরকারি হোক বা বেসরকারি হোক – সব ক্ষেত্রেই এক অবস্থা ছিল। সেখান থেকে তাদের উত্তরণে কাজ করে চলেছে বর্তমান সরকার। আমাদের এই মহান স্বাধীনতায় যারা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়ে লিখে গেছেন আমাদের স্বাধীনতার নাম, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না; আমরা বৃথা যেতে দেব না। এটাই আমাদের প্রতিজ্ঞা। মানুষের এ আত্মত্যাগ কখনো ব্যর্থ হতে পারে না।’

পঁচাত্তর-পরবর্তী সময়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকারে আসে তখনই কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের উত্তরণ ঘটতে শুরু করে। কারণ ক্ষমতাকে আমরা বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ হিসেবেই দেখি। এর মাঝে অনেক চড়াই-উতরাই, অনেক ঘটনা ঘটে গেছে। এটুকু বলতে পারি, ২০০৮-এ নির্বাচিত হয়ে ২০২৩ – এ একটানা বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই কিন্তু আজকের উন্নয়নটা সম্ভব হয়েছে।’

যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের কাজ শুরুর পর যখন মানুষের জীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছিল, ঠিক তখনই হত্যা করা হয় বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের। সেই সময়টাতেই দেশ আসলে চরম আঘাতের সম্মুখীন হয়, থেমে যায় দেশের অগ্রযাত্রা। থেমে যায় স্বাধীনতার চেতনা; বিকৃত করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাসকে। বাংলাদেশ আবার থমকে দাঁড়ায়। রক্তস্নাত স্বাধীনতা কখনও বৃথা যেতে পারে না; যেতে দেয়া হবে না। স্বাধীনতা পুরস্কারের মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বাবার পাশে থেকে দেখেছি কীভাবে তিনি দেশের মানুষের কথা ভাবতেন। কীভাবে দেশ গঠন করার কথা চিন্তা করতেন। সেই অনুপ্রেরণা থেকেই দেশ পরিচালনা করা হচ্ছে। যে আদর্শ ও চেতনা নিয়ে এ দেশটি স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর তা অনেক দূরে চলে গিয়েছিল।’

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর একটা সময় মুক্তিযুদ্ধে অবদানকারী অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। যে নেতারা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তাদেরকেও (জাতীয় চার নেতা) জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা-খুনই ছিল বাংলাদেশের মানুষের ভাগ্যে। গণতন্ত্রের পরিবর্তে আসে মার্শাল ল। তখন মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়। মুষ্টিমেয় মানুষকে সুযোগ-সুবিধা দিয়ে, তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হতো। জনগণের কোনো অধিকার ছিল না, এটাই ছিল বাস্তবতা।

দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরে আসার সুযোগ পাই। তখন বাংলাদেশের হাটে-ঘাটে সর্বস্তরের মানুষের সঙ্গে বিচরণ করি, মানুষের দুঃখ-দুর্দশা নিজ চোখে দেখেছি। বাবার বড় সন্তান হওয়ায় তার দেশ গঠনের সব চিন্তাভাবনা জানতাম। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাবার নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করে যাচ্ছি বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে আবার নির্বাচনে জয়ী হওয়ার পর একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে। পঁচাত্তর সাল থেকে বারবার গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতে পারেনি। রাজনীতি স্থিতিশীল থাকতে পারেনি। কাজে, বাংলাদেশ সেভাবে এগুতে পারেনি। যারা ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে নিয়ে কী চিন্তা করে; সেটা নিয়ে প্রশ্ন ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক দেশ, যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, তাদের বক্তব্য ছিল; এ বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে? এটা ছিল তাদের ধারণা।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের পর করোনার ধাক্কা, এরপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। এরপরও আমরা চেষ্টা করছি অগ্রযাত্রা অব্যাহত রাখতে। আমরা যা করছি সব পরিকল্পিতভাবে করছি। আমাদের সরকার সবসময় গবেষণায় জোর দিচ্ছে। বিষয়ভিত্তিক গবেষণায় আমরা জোর দিয়েছি।’

করোনার ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। রমজানে এক কোটি পরিবারকে কমমূল্যে পণ্য দিচ্ছি। আমরা ভর্তুকি দিয়ে রমজানের পণ্য তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করছি। আমরা মানুষের কষ্ট যখন দেখি, তখন তা কীভাবে লাঘব করব – সেই কাজ করছি।’

নিজেদের টাকায় পদ্মা সেতু করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘অনেকে তখন বলেছিলেন বাংলাদেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব না। কিন্তু আমরা আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছি। আমরা বলেছিলাম, নিজেদের টাকায় সেতু করব। বঙ্গবন্ধু তার বক্তব্যে বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি বাংলাদেশ পারে।’

শেখ হাসিনা বলেন, ২০০৯ থেকে ২০২৩ একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশের বর্তমান উন্নয়ন-অগ্রগতি সম্ভব হয়েছে। অতীতের সরকারগুলোর দেশ নিয়ে কী ধারণা ছিল, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। দীর্ঘ সময় ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, তাই দেশের উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন, ‘দারিদ্র্যের হার যেখানে ৪০ ভাগের ওপরে ছিল সেখানে আমরা কমিয়ে এনেছি ২০ ভাগে। আরও একটি সুখবর দিতে পারব, আমাদের দারিদ্র্যের হার আরও হ্রাস পেয়েছে। যেটা সঠিকভাবে এখন তথ্য নেয়া হচ্ছে। সেই সঙ্গে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমরা উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছি, এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও আমরা নিয়েছি।

‘কারণ আমরা যা করেছি, সবকিছু পরিকল্পিতভাবে করেছি। কোনো কাজ অ্যাডহোক বেসিসে নয়। এই পদক্ষেপ নিলে আমার দেশ কোথায় যাবে, কতটুকু আমরা এগোতে পারব, গণমানুষের কতটুকু উন্নতি হবে – এমন একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছি আমরা। একদিকে যেমন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা; প্রেক্ষিত পরিকল্পনা, তারই সঙ্গে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ঠিক জনগণের কাজে কী লাগবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা পরিকল্পনা নিয়েছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নড়াইলে স্কুলে চুরি, গ্রেফতার-৬
পরবর্তী পোস্ট
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting