দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

যেভাবে হামলা চালানো হয় প্রধান শিক্ষকের ওপর

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২৪
জানুয়ারি ৫, ২০২৪ ০ কমেন্ট 340 ভিউস

নিজস্ব প্রতিবেদক: লাঙ্গল প্রতীকের কর্মীর হামলায় প্রধান শিক্ষক আবজারুল হক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় সদরের বাঁশদহা ইউনিয়নের ভাবানিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শরিফুল ইসলাম নামের একজন গ্রেপ্তার হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ০৫জানুয়ারী ২৪ এর ৩নং মামলার এজাহারে মামলার বাদী আনোয়ার জাভিদ সজল দাবি করেন ‘তার আপন চাচা মোঃ আমিনুল হক আমিনের সাথে জমি জায়গা সংক্রান্ত বিরোধ আছে এবং আমিন ঈগল প্রতীকের সমর্থক। জমি জায়গা ও যাতায়তের পথ সংক্রান্ত বিরোধের জেরে রাস্তাঘাটে আবজারুল হককে হুমকি-ধমকি দেয় আমিনুল হক আমিন। বাড়ি পাশের চায়ের দোকান থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে আবজারুল হকের ওপর আমিনসহ ঈগল প্রতীকের সমর্থকদের সাথে নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হামলা করে। লোহার রড, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে আবজারুলের ওপর হামলা করে তারা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।’
লাঙ্গলের প্রার্থী আশুর দাবী:
আবজারুল হককে হাসপাতালে ভর্তির পর সেখানে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু উপস্থিত হয়ে একটি ভিডিও বার্তায় দাবী করেন, ‘আবজারুল হক লাঙ্গল প্রতীকের কর্মী। তার ওপর ঈগল প্রতীকের কর্মী আমিনুল হক আমিন, শরিফুল ইসলাম, রনি, শাওন, ইসমাইল, মফিজুর সহ অন্যান্যরা আবজারুল হকের ওপর বাঁশদহার চেয়ারম্যান মাস্টার মফিজুল ইসলামের নির্দেশে হামলা করে। তিনি আরও বলেন, লাঙ্গলের জয় সুনিশ্চিত দেখে ঈগলের প্রার্থী ও তার লোকজনের ইন্ধনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’
লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশুর অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে বাঁশদহার চেয়ারম্যান মাস্টার মফিজুল ইসলাম সাতনদীকে জানান, ‘এ হামলা সম্পর্কে আমি কিছুই জানিনা। একটি পক্ষ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ফায়দা হাসিল ও ভোট টানার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে।’
যা বলল মামলার বাদী:
জানতে চাইলে সাতক্ষীরা সদর থানায় দায়ের হওয়া মামলার বাদী ও আবজারুল হকের ছেলে আনোয়ার জাভিদ সজল সাতনদীকে জানান, ‘আমার বাবা লাঙ্গলের নির্বাচনী প্রচারণা থেকে বাড়ি ফিরে বাড়ির পাশের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথে ঈগল প্রতীকের কর্মী আমিনুল হক, শরিফুল ইসলাম, রনি, শাওন, ইসমাইল, মফিজুর সহ আরও ১০ থেকে ১২ জন আমার বাবার ওপর হামলা করে। আমার বাবা লাঙ্গল প্রতীকের সমর্থক হওয়ায় তার ওপর এ হামলা ঘটনা ঘটে।’ চেয়ারম্যান মাস্টার মফিজুলের জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘চেয়ারম্যান এ ঘটনার সাথে জড়িত নয়। তবে তিনিও ঈগলের সমর্থক।’ মামলার এজাহারে জমি জায়গা সংক্রান্ত শত্রæতার জেরে হুমকি ধমকি ও এর জেরেই হামলা এ বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ‘জমি জায়গা সংক্রান্ত কোন বিরোধ নাই। যা ছিলো তা অনেক আগের। লাঙ্গলে সমর্থনের কারণে বাবার ওপর হামলার ঘটনা ঘটে।’
প্রকৃত ঘটনা:
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ভবানিপুর ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক আবজারুল হকের ওপর হামলা ঘটনা সত্য হলেও এর সাথে ঈগল প্রতীকের কর্মীদের কোন যোগসাজস নেই। উল্টো এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামী আমিনুল হক আমিন লাঙ্গল প্রতীকের সমর্থক ও কর্মী। ইতোপূর্বে তাকে লাঙ্গলে সভায় দেখতে পাওয়া যায়। নির্বাচনী প্রচারণা চলাকালীন গত পহেলা জানুয়ারী তারিখে বাঁশদহার রেউর বাজারে সন্ধ্যায় অনুষ্ঠিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর নির্বাচনী জনসভার মঞ্চের দ্বিতীয় সারিতে দেখা গেছে আমিনুল হক আমিনকে। তার সামনে উপবিষ্ট ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসাইন। স্থানীয় একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় আবজারুল হকের আপন ছোট ভাই আমিনুল হক আমিন। জমি জায়গা ও রাস্তা নিয়ে দীর্ঘদিন দুই ভাইয়ের সাথে বিরোধ চলছিলো। সেই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে ঘটেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভদ্রতার জামাকাপড় পড়ে তারা চরম অভদ্রতার পরিচয় দিয়েছে- ঈগল প্রতীকের শেষ নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ২ আসনে জয়ের পথে স্বতন্ত্র প্রার্থী রবি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting