দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:০৯
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মৃগীডাঙ্গার ফনুর অত্যাচার থেকে রক্ষা পেতে দোকানির সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২১
মার্চ ৫, ২০২১ ০ কমেন্ট 455 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের নুরুল আমিন ফনুর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন একই গ্রামের মোঃ আব্দুর রশিদ সরদারের ছেলে মোঃ নাজমুল হোসেন (মিঠু)। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে নাজমুল হোসেন মিঠু বলেন, আমি বৈকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমানে মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তির সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছি। ২০১৩ সালে জামায়াত-শিবিরের তান্ডবের সময়ও আমি স্বাধীনতার স্বপক্ষের দলের সাথে ছিলাম এবং এখনও কাজ করে যাচ্ছি। মৃগীডাঙ্গা গ্রামের মৃত জনাব আলীর ছেলে নুরুল আমিন ফনুর সাথে জমাজমি, পুকুর ও ঘের নিয়ে ২০১০ সাল থেকে আমার বিরোধ চলে আসছিল। ২০১৫ সালের শেষের দিকে নুরুল আমিন ফনু জোরপূর্বক আমার পুকুরে মাছ ধরতে যায়। এসময় বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে আমার ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ করে। কিন্তু তার কোন অভিযোগ তদন্তে প্রমানিত হয়নি।

তিনি আরো বলেন, মৃগীডাঙ্গা বাজারে আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফুন অনেক সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে মালামাল ক্রয় করে। কিন্তু বছর শেষে হালখাতার সময় কয়েকবার চিঠি দিলেও সে বাকি টাকা পরিশোধ করে না। বকেয়া টাকা চাইলে আমাকে বিভিন্ন মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দেয় ফনু। এভাবে বিভিন্ন দোকান থেকে বাকিতে মালামাল কিনে সে টাকা দেয় না। কেউ কিছু বললে তাকে মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দেয়। বিগত হালখাতার আগে মৃগীডাঙ্গা বাজারে আমি বকেয়া টাকা চাইলে সে দিতে অস্বীকার করে। এনিয়ে তার সাথে আমার বাকবিতন্ডা হয় এবং আমাকে প্রকাশ্যে দেখে নেয়ার হুমকি দেয়। এর পর থেকে ফনু আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে।

নাজমুল হোসেন মিঠু বলেন, আমার একটি মাছের ঘের রয়েছে। ২০০১ সাল থেকে অদ্যবধি আমি সেখানে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। গত ১০ ফেব্রুয়ারি নুরুল আমিন ফনু জোর পূর্বক আমার ঘের দখল করতে গেলে আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরী করি। এঘটনায় ফনু আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন স্থানে হুমকি প্রদান করছে। এরই অংশ হিসাবে গত ৩ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন তথ্য উপস্থপান করেছে। সেখানে ফনুর দেয়া বক্তব্য বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
তিনি মৃগীডাঙ্গা গ্রামের নুরুল আমিন ফনুর অত্যাচার ও নির্যাতন থেকে নিজে ও পরিবারের সদস্যদের রক্ষা করতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা
পরবর্তী পোস্ট
দেশের ইতিহাসে প্রথম হিজড়া সংবাদ উপস্থাপক হলেন শিশির

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

মে ১৯, ২০২৬

প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...

মে ১৯, ২০২৬

ভোমরায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী...

মে ১৯, ২০২৬

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও কুপ্রস্তাব...

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মে ১৯, ২০২৬

বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল

মে ১৮, ২০২৬

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মে ১৭, ২০২৬

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...

মে ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting