দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৭
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাহিত্য

মাসিমার জন্য ক বি তা

কর্তৃক kobirubel.satnadee জুন ১০, ২০২০
জুন ১০, ২০২০ ০ কমেন্ট 709 ভিউস

মাতৃবোধে তোমার অনন্য মানবতা

থামিয়ে দেয় ছোট ছোট দুঃখ ব্যথা

তোমার ছোট পৃথিবীটাকে গড়ে তুলেছো

নিজের জীবন বাজি রেখে আনন্দ কুসুম।

বাঙালির ঘরে কন্যা সন্তান একদা

ছিল অযাচিত অতিথির অনধিকার

আগমন। সেই জন্ম থেকে জ্বলতে জ্বলতে

নিষ্ঠুর পারিবারিক স্বৈরাচার কখনোই

মুক্তির দরজা সহসা দেয়নি খুলে।

বাংলার গ্রাম শুধু ছিলনা সবুজের বিছানা

জীবনের প্রথম পদক্ষেপে ঝরে পড়তো

রক্তঘাম। গঞ্জনা বঞ্চনা যন্ত্রণা; অনন্ত

আঁধারে একদিন ঠিকানা বিহীন করুণ

প্রস্থান।

খুব কম ভাগ্যবতীরা ছিলেন যাদের

সোনার চামচ লোহার গারদে বন্ধন দশায়

যায়নি হারিয়ে। মৃত্যুর আগেই আরেক মৃতু্

সবকিছু কেড়ে নিত জীবনের অধিকার।

আজও তার আছে রেশ

কোথাও কোথাও সীমানা ছাড়িয়ে

ধরেছে নতুন বেশ।

জন্মস্থানে যাদের আজন্ম অধিকার

ছিনিয়ে নেয় নিষ্ঠুর নিয়মের ছোবল

তাদেরই নতুন করে মানিযে নিতে হয়

এক অজানা অচেনা কারাগার ভয়ংকর।

এভাবেই জীবন যন্ত্রণার রক্তাক্ত ঘাসমাঠে

পৃথিবীর একপ্রান্তে আনন্দ বেদনার

পূর্ণিমা অমাবস্যার আলো-আধাঁরির

উজলা রাতে স্বপ্ন ভাঙার গান শোনে।

পিতৃহারা এক কিশোরী

মা আর মাতৃভূমির আচঁল ছিঁড়ে

হৃদয় ব্যথিত বেদনা বয়ে

দক্ষিণ থেকে পশ্চিমে তোমার আগমন

দুঃখ ভাঙার খেলায় মাতা

এক অবলার অশ্রু ভেজা জীবন সংগ্রাম।

তখন এক সময় ছিল কঠিন ভীষন

ভাঙা-গড়ার বিচিত্র জ্যামিতি

ভেঙে পড়তো ত্রিভুজের সহজ হিসাব

তবুও তুমি দাঁড়িয়ে ছিলে

সুস্থির অবিচল এক বর্গক্ষেত্র।

তোমার নতুন জীবন

তুমি নিজেই গড়ে তুলেছিলে

ভালোবাসার কর্মমূখর

এক বিচিত্র সংসার।

বাংলার নারীর নিরবচ্ছিন্ন আনন্দ জীবন

স্বপ্নের খেলাঘর

পাখিডাকা ভোরে যার নিশ্চিত নিয়তি

নববধু ছুটে যায় কলসি কাঁকে

তেপান্তরের মাঠ পেরিয়ে রাধিকার গোপী।

এ অনেক প্রাচীন কথন

তবুও ঘরে ঘরে করুণ ক্রন্দন

কান্নার রোল শুনে দাঁড়িয়ে যায়

নিষ্ঠুর নিশাচর খুনী।

সকলকে সাম্যের উদারতায়

অভিষিক্ত করার এক অনুপম

বোধ তোমাকে শুনিয়েছিল

মানবতার বৈচিত্রময় জীবন সংগীত।

তোমার আপন পৃথিবীতে যারা

দুঃখ-দৈন্য দারিদ্র্য পীড়িত

তাদের আশ্রয় তুমি

বটবৃক্ষের ছায়া সুশীতল স্পর্শ

তাদের ভিজে চোখ শুখিয়ে দেও

অকুন্ঠচিত্তে মায়ের মমতায়

মুগ্ধ করো নিজেই নিজেকে।

ভঙ্গুর মধ্যবিত্তের ভ্রুকুটি উপেক্ষা করে

পরিচ্ছন্ন গৃহস্থাপনা এ যেন সাহস করে

স্বপ্ন দেখা। সীমাহীন মানষিক দৃঢ়তায়

থাক তুমি অবিচল। তোমার স্বপ্নের সন্ধ্যায়

সকলকে নিয়ে পৌঁছে যাও

যার যার দিগন্তের কাছাকাছি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বৃহস্পতিবার সাতক্ষীরা আসছেন সেনাবাহিনী প্রধান
পরবর্তী পোস্ট
চট্টগ্রাম নগরীতে জলবদ্ধতার আশঙ্কা, মরার উপর খড়ার ঘাঁ

রিলেটেড পোস্ট

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

একটি ফুলের তোড়া

মে ১৭, ২০২৬

তোমার মতো তুমি

জুন ১৯, ২০২৫

শীত আসে: বিপুল চন্দ্র রায়

নভেম্বর ২৫, ২০২৪

জেলা প্রশাসকের সাথে জেলা সাহিত্য পরিষদের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৪

ইতিহাসের মহানায়ক

আগস্ট ১৩, ২০২৩

মৃত্যু এসে তাঁর জীবনের অর্জন উপার্জন কিছুই নষ্ট...

আগস্ট ৫, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting