দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:০৪
আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 
আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...
আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...
মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...
আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা
আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...
আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প  ও হাম সচেতনতা কর্মসূচি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুরযশোর

মনিরামপুরে ১মাসে সড়ক দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী সহ নিহত-৯,আহত ৪৯

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৬, ২০২৪
ডিসেম্বর ২৬, ২০২৪ ০ কমেন্ট 204 ভিউস

এস এম আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে এক মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৯ জনের প্রাণ ঝরেছে মনিরামপুরে। দুর্ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তি গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলকে দুর্ঘটনায় হতাহতের অন্যতম কারণ বলছেন অনেকে। এ জন্য সড়কে আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হওয়ার বিকল্প নেই মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনসহ একাধিক সূত্রে জানাগেছে, গত ২১ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলার হালসা গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে আফজাল হোসেন (৩৫), ১৫ ডিসেস্বর রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে উপজেলার দেলুয়াবাটি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া আসবাবুর রহমান (১৭) ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) নিহত হন। গত ৯ ডিসেম্বর রাজগঞ্জ এলাকায় ট্রাক চাপায় উপজেলার চন্ডীপুর গ্রামের কোমর আলী শেখের ছেলে শেখ আব্দুল লতিফ (৫৫) প্রাণ হারান। রাজারহাট-চুকনগর মহাসড়কে পেয়ারাতলা মোড়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমূখী সংঘর্ষে গত ২১ নভেম্বর মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী খানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে ফারজানা ইয়াসমিন রিমি (২০) ও হাসান আলীর ছেলে মারুফ হোসেন (১৮) ঘটনাস্থলে নিহত হন। এর আগে গত ১০ ডিসেম্বর এর প্রায় ১০০ গজ দূরে একই মহাসড়কে ট্রাকের ধাক্কায় উপজেলার মধুপুর গ্রামের আবু মুছার স্ত্রী রিক্তা পারভীন (২৫) নিহত হন। তার তিন বছরের মেয়ে নুসরাত ও স্বামী আহত হন। গত ১ ডিসেম্বর ভাংড়ি ব্যবসায়ী সামছুর রহমান (৫৫) মারা যান সড়ক দুর্ঘটনায়। এছাড়া নভেম্বরে ট্রলি চাপায় কোদলাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ৭ বছরের ছেলে আরাফাত হোসেন নিহত হয়। এবং গাংড়া গ্রামের আবুস সাত্তারের ছেলে হাসান ট্রারকে মুখোমুখি ঢাকা ভাঙ্গাতে হেলপার ও ড্রাইভার এর মৃত্যু ঘটে। এসব সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছেন বলে জানা গেছে। সড়কে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারন মানুষ। সড়কে প্রাণহানি রোধে এবং দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। অভিভাবক আসাদুজ্জামান, রফিকুল ইসলামসহ কয়েকজন বলেন, সড়কে যে হারে দুর্ঘটনা বেড়েছে. তাতে সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে বাড়ি ফিরে না আসা পর্যন্ত চিন্তায় থাকতে হয়। মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, নভেম্বরে ও ডিসেম্বরে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৪৯ জন আহত হয়েছে। তবে তিনজনের নিহতের তথ্য থাকলেও পুরো তথ্য তার কাছে নেই। এবং মনিরামপুরে অনেক ড্রাইভারের কাছে সরজমিনে শুনতে গেলে তারা বলেন অনেক ড্রাইভার নেশা অবস্থায় গাড়ি চালায় তাই তাদের গাড়ি নিয়ন্ত্রণে অনেকটা অসুবিধা হয়। এবং রাজগঞ্জ মোড়ের মোটরসাইকেলের সভাপতি আজগার আলী বলেন ইজিবাইক ও চার্জার ভ্যান এরাই হঠাৎ হঠাৎ করে ঘুরে যারা চালায় যার কারণে অনেক মোটরসাইকেলের ড্রাইভার ও অনেক গাড়ি এক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে অনেকে বাড়ি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনবাণীর সম্পাদক সহ ৪ সাংবাদিকের ওপর হামলায় ডুমুরিয়া প্রেসক্লাবের নিন্দা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা বিএনপির দীর্ঘ ৫ বছর আগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে র‌্যালি

রিলেটেড পোস্ট

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা 

আগস্ট ৫, ২০২৫

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

জুন ১৪, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

সুপ্রীম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্ত হলেন কেশবপুরের আবু দাউদ...

জুন ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting