দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২৩
এপ্রিল ২৮, ২০২৩ ০ কমেন্ট 359 ভিউস

“বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ, বিনামুল্যে আইন সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে একটি বের হয় র‌্যালি। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জজকোর্টের এপিপি এড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সকল উকিলবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় বিনামূল্যে আইন সহায়তা পাওয়া উপকারভোগিরাও উপস্থিত ছিলেন। সভায় জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, আইনগত সহায়তা প্রদানকারি সংস্থার মাধ্যমে সারাদেশে তৃণমূল পর্যায়ে আইনী সেবা পৌছে দেয়া সম্ভব হয়েছে। অসহায় দরিদ্র মানুষেরা বিনা খরচে আইনী সহায়তা পাচ্ছে। আইনগত সহায়তা প্রদানকারি সংস্থার মাধ্যমে জেলায় হাজার হাজার পরিবারের দাম্পত্য কলহ মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। আর কেউ যেন অর্থের অভাবে তার আইন সেবা অধিকার থেকে বঞ্চিত না হয়। যার অর্থেও অভাব আছে তার পাশে বাংলাদেশ সরকার আছে। আমাদের এই আইন সেবা প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২০২২ সালে কেবল সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন পাওয়া গেছে ৬৬৬টি। আদালতে মামলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে ৪৬৫টি, এডিআর দায়ের হয়েছে ২০১টি এবং নিষ্পত্তি হয়েছে ২৭১টি। অর্থ আদায় হয়েছে ৪৩,৮৭,০০০ টাকা। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং জেলা সদরে সভা সেমিনার আয়োজন করা হয়েছে ৪০৭টি এবং উপস্থিতি ছিল ৭৫৭৫জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্রাহ্মরাজপুরে আব্দুর রশিদের বিরুদ্ধে জমি দখল পায়তারার অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting