দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫১
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু, যাত্রীদের উচ্ছ্বাস

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২, ২০২৩
আগস্ট ২, ২০২৩ ০ কমেন্ট 420 ভিউস

আব্দুর রহমান: দীর্ঘ প্রতিক্ষার পর ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ভোমরা স্থলবন্দরে গ্রিনলাইন পরিবহনের কাউন্টারে বাংলাদেশ-ভারত বাস চলাচল উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার ও ভারতের কলকাতা গ্রিনলাইন পরিবহনের সত্ত্বাধিকারী সঞ্জয় মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোমরা সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান, গ্রিনলাইন পরিবহনের জিএম আব্দুস সাত্তার, জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, গ্রিনলাইন পরিবহন বেনাপোল শাখার ম্যানেজার রবিন বাবু, যশোর শাখার ম্যানেজার সুব্রত ঘোষ প্রমুখ। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে কলকাতার বাস সার্ভিস চালু করা হয়েছে। এদিন অল্প সংখ্যক পাসপোর্ট যাত্রী বাসে চড়ে ভারতে গেছেন। একমাস পর থেকে পুরোদমে এই বাস চলবে।
গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, কম খরচে ও সহজেই গ্রিনলাইন পরিবহনের মাধ্যমে ভোমরা বন্দর দিয়ে ভারতে যেতে পারবেন যাত্রীরা। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া ১৪ শ’ টাকা, আর কলকাতা থেকে ঢাকা ভাড়া ধরা হয়েছে ১১ শ’ রুপি। তবে সাতক্ষীরা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া নেয়া হবে ৫০০ টাকা। গত এক বছর আগে এই বিষয়টির উদ্যোগ নেওয়া হয়, তার সফল বাস্তবায়ন হয়েছে। গ্রিনলাইন পরিবহন ভারতের সত্ত্বাধিকারী সঞ্জয় মজুমদার জানান, আপাতত এপার থেকে ওইপারে যাত্রী নিয়ে বাস বদল করে কলকাতায় যেতে পারবেন যাত্রীরা। মাসখানেক পর থেকে কোন পরিবর্তন ছাড়াই একটানা কলকাতায় বাস যাবে।
উল্লেখ্য, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হতে ভারতের কোলকাতার দূরুত্ব প্রায় ৭৫ কি.মি.। এটাই বাংলাদেশের স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে নিকটবর্তী স্থলবন্দর। তাছাড়া ভোমরা ইমিগ্রেশনে যাত্রীদের ভিড়ও কম। ফলে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সবচেয়ে কম সময়ে কলকাতায় যাতায়াত করা যাবে এই পথ ব্যবহার করে। এতে করে যাত্রীদের সময় কম লাগবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনে প্রস্তুতি সভা
পরবর্তী পোস্ট
আলিপুরে এমপি রবি’র মতবিনময় সভা উঠান বৈঠক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting