দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বড়দলের জনপদ ছাত্রলীগ নামধারী খুনি-চাঁদাবাজ নাহিদ ও ইয়াছিনের হাতে জিম্মী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৫, ২০২০
জানুয়ারি ১৫, ২০২০ ০ কমেন্ট 372 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে কলেজের শিক্ষকদের কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটক হয়েছেন ৫নং বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু, তার সহযোগী ছাত্রলীগ নেতা ইয়াছিন আলী, জাহিদুল গাজী, মুরাদ সানাসহ ১৩ জন।
বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক জানান, কলেজ মাঠে বেলা ১১টার দিকে কলেজ ছাত্র লিখন ইসলামকে প্রেম ঘটিত বিষয় নিয়ে কলেজ মাঠে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারপিট শুরু করে। এ সময় মাঠের পাশে কাজে নিয়োজিত থাকা শ্রমিকরাসহ স্থানীয়রা ঘটনাটি দেখার পর উত্তেজিত হয়ে পড়ে। এ সময় নিজেদের বাঁচাতে ছাত্রলীগের এসব নেতাকর্মীরা কলেজের শিক্ষকদের রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।
তিনি বলেন, পরে ঘটনাটি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ সিহাবউদ্দীন আশাশুনি থানা পুলিশকে অবহিত করে। এরপর আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। আটক হওয়া এসব ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন মানুষদের পকেটে গাজা ঢুকিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। কিছুদিন পূর্বে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক প্রবীর বৈরাগীকেও মারপিট করেছিল।

স্থানীয় এলাকাবাসীরা জানান, নাহিদ রানার নেতৃত্বে প্রতিনিয়ত কলেজ অধ্যক্ষ সহ বিভিন্নজনের কাছে নানান ধরনের অনুষ্ঠানের নামে চাঁদাদাবী সহ চাঁদাবাজী করে আসছিল। বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয় মহব্বত ঢালী, বিষ্ণু ময়রা, জোসেফ সিংসহ ১৬ জনের কাছ থেকে সে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা নিয়েছে বলে জানা গেছে। তার অত্যাচারে মহব্বত ঢালী এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এছাড়া তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তান যুবলীগ নেতা তৌহিদ সানাকে পিটিয়ে হত্যার মামলা রয়েছে।
নাহিদ রানা গ্যাংয়ের কাছে বিশেষ করে বড়দল এলাকার প্রায় সব প্রতিষ্ঠান জিম্মী। প্রতিদিন চলে তাদের নতুন কৌশলে চাঁদাবাজি। চাঁদাবাজিই তাদের নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে। তাদের ভয়ে এলাকার মানুষ সব সময় ভীত সন্ত্রস্থ। সন্মানহানি ও মারপিটের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ বা মুখ খুলতে সাহস পায় না। এলাকায় নাহিদ রানা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। বড়দল এলাকায় মুকুটহীন সম্রাট নাহিদ রানা। তার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্থ। কাউকে পরোয়া না করেই দাপটের সাথে এলাকায় তার রাজত্ব। আশাশুনি উপজেলার এক প্রভাবশালী সরকার দলীয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থেকে তার সব অপকর্ম চলে। যে কোন অপরাধ কর্মকান্ড করেই প্রতিবারই স্বাক্ষী প্রমানের অভাবে সে পার পেয়ে যায়।
আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. মুহাম্মদ সিহাবউদ্দীন জানান, এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, কলেজ ছাত্রকে মারপিটের ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় মুজিববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
জেলা প্রশাসকের সাথে শিক্ষক, অভিভাবক, পুস্তক বিক্রেতা ও সুধিজনের মতবিনিময়

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting