ব্রহ্মরাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে সোমবার (১৬ আগস্ট) দুপুরে মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এলজিএসপি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি ও ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সচিব শেখ আমিনুর রহমান ও ইউপি মেম্বার এস,এম, রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ন বিষয়াবলী তুলে ধরেন। সবশেষে প্রধান অতিথি ব্রহ্মরাজপুর ইউনিয়নের অর্ন্তভূক্ত মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী ১২ জন শিক্ষার্থীদের হাতে নতুন বাই সাইকেল তুলে দেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।

spot_img

More from this stream

Recomended