দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিলেন ডিসি, তবে স্বীকার করলো না কেউ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২১, ২০১৯
নভেম্বর ২১, ২০১৯ ০ কমেন্ট 404 ভিউস

প্রধান প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিল্লাল হোসেন। সুযোগ পেয়েছে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছে না এমন ঘটনা ফেসুবকের মাধ্যমে দৃষ্টিতে আসে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের। জেলা প্রশাসক তাৎক্ষনিক উদ্যোগ গ্রহন করে ১০ হাজার টাকার একটি চেকও তুলে দেন।
বিল্লাল হোসেন সোনাবাড়িয়া গ্রামের আমজেদ আলী ও মা তাসমিন আরা খাতুনের ছেলে। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় বিল্লাল।
বৃহস্পতিবার বিল্লাল হোসেনের ভর্তির জন্য ১০ হাজার টাকার একটি চেক তুলে দিয়ে জেলা প্রশাসকের ব্যবহৃত ফেসবুকে ছবিসহ একটি স্টাটাস আপডেট করেন।
স্টাটাসে জেলা প্রশাসক লেখেন (হুবহু তুলে ধরা হল) সাতক্ষীরা জেলার অদম্য মেধাবী শিক্ষার্থী মোঃ বেলাল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির সুযোগ পায়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিল না। এই অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। শিক্ষার্থীর হাতে তিনি ১০০০০ টাকার চেক তুলে দেন এবং ভালো ভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রেরণা দেন।
জেলা প্রশাসকের ফেসবুক স্টাটাসটি দেখার পর মানবিক এ ঘটনার সংবাদ ও তাদের বর্তমান অনুভূতি জানতে যোগাযোগ করা হয় বিল্লাল হোসেনের পরিবারের সঙ্গে। যোগাযোগ করা হয় জেলা প্রশাসকের সঙ্গেও। তবে শিক্ষার্থী বিল্লাল হোসেন ও তার মা তাসমিন আরা খাতুন কেউই স্বীকারই করলেন না জেলা প্রশাসকের সহযোগিতার কথা।
বিল্লাল হোসেনের মা তাসমিন আরা খাতুন বলেন, বিল্লালের বাবা খুব অসুস্থ। আমি শ্রমিকের কাজ করে বিল্লালকে লেখাপড়া শিখিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বিল্লাল। ভর্তির জন্য ১৫-১৬ হাজার টাকা লাগবে সেটি এখনো জোগাড় হয়নি। অনেকে দিতে চেয়েছেন কিন্তু কেউ দেয়নি।
তিনি আরও বলেন, আজ বিল্লালকে একজন সাতক্ষীরায় ডেকে নিয়ে গিয়েছিল। তবে কোন সহযোগিতা দেয়নি। দেবে বলেছে।
জেলা প্রশাসকের সহযোগিতার কথা মা তাসমিন আরা অস্বীকার করার পর যোগাযোগ করা হয় বিল্লালের সঙ্গেও। বিল্লাল হোসেন বলেন, ভর্তির জন্য টাকার প্রয়োজন। অনেকে দিতে চেয়েছে তবে এখনো দেয়নি।
ভর্তির জন্য আর কতটাকা প্রয়োজন এমন প্রশ্নে বিল্লাল জানায়, বিভিন্ন মানুষ এখন পর্যন্ত সাত হাজার টাকা দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) নাহিদ নামের একজন সাতক্ষীরায় ডেকে নিয়ে গিয়েছিল কিন্তু কোন সহযোগিতা করেনি। করবে বলেছেন।
অন্যদিকে, জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল জানান, ফেসবুকে দেখে তাকে সহযোগিতা করেছি। তার বিষয়ে বিস্তারিত জানি না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় বিএনপি নেতার মৃত্যু, সাবেক এমপি হাবিবের শোক প্রকাশ
পরবর্তী পোস্ট
আশাশুনি প্রেসক্লাবে আ’লীগ সাধারণ সম্পাদক প্রার্থী ডালিমের মতবিনিময়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting