দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:০৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

বিলুপ্তির পথে মণিরামপুরের তাঁত শিল্প

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২১
মে ২১, ২০২১ ০ কমেন্ট 363 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর) থেকে: বিলুপ্তির পথে মণিরামপুরের তাঁত শিল্প। কাপড় বুননের প্রয়োজনীয় কাঁচা মাল, প্রশিক্ষণের অভাবসহ আধুনিক প্রযুক্তির কাছে মার খাচ্ছেন এ পেশার লোকজন। যে কারণে মণিরামপুরে তাঁতী সম্প্রদায়ের লোকেরা এখন ভিন্ন পেশা বেঁছে নিতে চলেছেন। মণিরামপুর উপজেলার ২’শ ৪৯টি গ্রামের মধ্যে ৭৮টি গ্রামে প্রায় ৮০ হাজার এ সম্প্রদায়ের লোকেদের বসবাস। এরমধ্যে ভরতপুর, পাড়ালা, মুজগুন্নীতে উল্লেখযোগ্য বসবাস তাঁতী সম্প্রদায়ের লোকেদের। এক সময় পাড়ালা গ্রামের মানুষের ঘুম ভাঙ্গতো তাঁতবুননের প্রাচীন যন্ত্র পিতলুম এবং ঠক-ঠকির শব্দে। বর্তমানে সেই পাড়ালায় এখন তাঁতী সম্প্রদায়ের বাড়িতে পিতলুম ঠক-ঠকি গুলো গুটিয়ে রেখেছেন। এ গ্রামের আব্দুর রউফ একজন বড় তাঁত শিল্প পরিচালনা করতেন। সে সময় তার বাড়িতে ৬০/৬৫টি পিতলুম এবং ঠক-ঠকি যন্ত্র ছিলো। বর্তমানে তাঁর বাড়িতে ২০/২২টি পিতলুমের কাজ চালানো হচ্ছে কোন রকম খুড়িয়ে খুড়িয়ে। পাশের বাড়ি আব্দুল্লাহ। তিনিও নির্ভরশীল ছিলেন এ পেশা থেকে উর্পাজনের প্রতি। বর্তমানে তিনিও প্রায় ছেড়ে দিতে বসেছেন।

সরেজমিনে পাড়ালা গ্রামের তাঁতী আব্দুর রউফ, আব্দুল্লাহ, নেহালপুরের ইন্তাজের বাড়িতে যান এ প্রতিবেদক। কথা হয় তাদের সাথে। কেন ছেড়ে দেওয়া হচ্ছে এ পেশা জানতে চাইলে তাঁতী আব্দুর রউফ ও আব্দুল্লাহ জানালেন, এ পেশায় এখন আর তাঁতীদের পেটে ভাত যায় না। বর্ণনা করে বলেন, সেই পুরনো আমলে কাপড় বুননের যন্ত্র দিয়ে কাপড় তৈরী কাজে শ্রমিকের অভাব চরমে। কারণ হিসেবে তিনি বলেন, শ্রমিক দুইগজ গামছা বুনলে মজুরী পাবেন ৪০ টাকা। এ মূল্য সারাদিন কাজ করলে শ্রমিকের মূল্য হয় দেড় থেকে ২’শ টাকা। তা দিয়ে বর্তমানে কোন পরিবারের সংসার চলতে পারে না। যে কারণে বাপ-দাদার পেশা ছেড়ে পেটের দায়ে ভিন্ন পেশায় যাচ্ছেন তারা। তা ছাড়া একখানা গামছা বুনন ও তা বিক্রিতে মালিক পান মাত্র দুই টাকা। যে কারণে এ পেশা থেকে সরে যাচ্ছেন তারা। তাঁতীরা দাবী করেন, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনার তাঁতীদের সাথে টিকে থাকা আদৌ সম্ভব না। তারা বর্তমান প্রযুক্তিতে পেশাকে এগিয়ে নিয়েছেন। এ কারণে মণিরামপুর নয়, বৃহৎ যশোর জেলা তাঁতীদের অবস্থা এখন নাজুক। এ পেশাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনীয় কাঁচা মাল, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ প্রয়োজন। সে ক্ষেত্রে প্রয়োজন সরকারের সহযোগিতা। তা ছাড়াও পেশার লোকদের প্রয়োজন সহজ শর্তে স্বল্পসুদে ঋণ প্রদান। বর্তমান সরকার এ অঞ্চলের তাঁতী সম্প্রদায়ের প্রতি সুদৃষ্টি দিলে পূর্ব পুরুষের এ পেশা টিকিয়ে রাখা সম্ভব। একই কথা বলেছেন মুজগুন্নী গ্রামের তাঁতী নজরুল ইসলাম, শ্যামনগর গ্রামের মোস্তাজসহ অনেকেই।

উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামান বলেন, তাঁতী সম্প্রদায়কে অতীত পেশায় টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের সহযোগিত। তা না হলে অচিরেই মণিরামপুর থেকে বিলুপ্ত হবে তাঁত শিল্প।

বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার বলেন, তাঁতী সম্প্রদায় এবং তাঁত শিল্পকে মণিরামপুরে টিকিয়ে রাখতে হলে এ মুহুর্তে প্রয়োজন এ কাজে নিয়োজিত শ্রমিকদের আধুনিক প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি এবং তাঁতী সম্প্রদায়কে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করা। এক্ষেত্রে সরকার আন্তরিক হলে তাঁতী সম্প্রদায়ের লোকেরা অতীত পেশা নিয়ে টিকিয়ে থাকতে পারবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
পরবর্তী পোস্ট
কুল্যার ইউপি সচিব সেরাজুর রহমানের এত ক্ষমতা!

রিলেটেড পোস্ট

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মনিরামপুরে ফসলি জমি ও বিল রক্ষায় মানববন্ধন-সমাবেশ করেছে...

মে ১০, ২০২৫

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting