দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৬
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সাতক্ষীরার দুই বিদ্যালয়

কর্তৃক Satnadee Satkhira মে ২০, ২০২৬
মে ২০, ২০২৬ ০ কমেন্ট 101 ভিউস

আব্দুর রহমান: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা। বালক ও বালিকা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জেলার দুটি বিদ্যালয়। এ অর্জনে আনন্দে ভাসছে সাতক্ষীরার শিক্ষা ও ক্রীড়াঙ্গন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিভাগীয় ফাইনালে বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে যশোর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাতক্ষীরার ক্ষুদে খেলোয়াড়েরা। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রেখে দাপুটে জয় তুলে নেয় গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ঝিনাইদহ জেলা দলকে হারিয়ে বিভাগীয় শিরোপা জিতে নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ফাইনালেও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়
দলটি। রক্ষণ ও আক্রমণের সমন্বিত খেলায় প্রতিপক্ষকে আটকে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে সাতক্ষীরার মেয়েরা।

খেলা শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ক্ষুদে ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে উজ্জ্বল হয়েছে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। বিজয়ী দলের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন ধলবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এ সময় উপস্থিত দর্শকেরা ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাসে করতালি দিয়ে অভিনন্দন জানান।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, এই সাফল্য সাতক্ষীরার জন্য গর্বের।খেলোয়াড়দের আন্তরিকতা ও শিক্ষকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। জাতীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আশা করছি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাতক্ষীরার শিক্ষার্থীরা খেলাধুলায় ধারাবাহিক সাফল্য অর্জন করায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। এদিকে বিভাগীয় পর্যায়ে একসঙ্গে দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার খবরে গণেশপুর ও পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আনন্দ উদযাপন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
পরবর্তী পোস্ট
তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির কন্যার ইন্তেকাল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting