দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

বনবিভাগের সদস্যের’ গুলিতে সুন্দরবনে জেলে নিহত, তদন্তে কমিটি

কর্তৃক Satnadee Satkhira মে ২০, ২০২৬
মে ২০, ২০২৬ ০ কমেন্ট 99 ভিউস

আব্রাহাম লিংকন শ্যামনগর:সুন্দরবনে বনবিভাগের সদস্যের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহতের অভিযোগ তদন্তে কমিটি হয়েছে। চার সদস্যের ওই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।এর আগে সোমবার (১৮ মে) সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখী খাল এলাকায় ওই ঘটনা ঘটে। জেলেদের অভিযোগ, বনবিভাগের সদস্যরা গুলি করে আমিনুরকে হত্যা করেছেন। অন্যদিকে, বনবিভাগ বলছে– ধস্তাধস্তির সময় রাইফেল থেকে গুলি বেরিয়ে তিনি নিহত হন।
জেলেরা জানিয়েছেন, বৈধ পাস নিয়ে আমিনুরসহ চার জেলে দুটি নৌকায় সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সোমবার সকালে তারা শতমুখী খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাকেন। না যাওয়ায় বন বিভাগের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই আমিনুর মারা যান।তবে বন কর্মকর্তাদের দাবি, ওই দিন সুন্দরবন পশ্চিম বন বিভাগের পাটকোস্টা টহল ফাঁড়ির সদস্যরা মাছ ধরা নিষিদ্ধ থাকা অভয়ারণ্যে নৌকা দেখতে পেয়ে এগিয়ে যান। ওই সময় জেলেরা ডাঙায় উঠে যান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুর রহমান বলেন, নৌকা দুটি জব্দ করার সময় জেলেরা দা, কুড়াল ও বইঠা নিয়ে টহল দলের ওপর হামলা চালান। একপর্যায়ে টহল দলের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ধস্তাধস্তিতে গুলি বের হয়ে আমিনুর আহত হন; রাইফেলটিও ভেঙে যায়। পরে গাবুরায় নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আমিনুরের মৃত্যু হয়।বনবিভাগ জানিয়েছে, এ ঘটনায় স্থানীয়রা গাবুরা গ্রামের পাশের বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা-ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় বনবিভাগের পাঁচ কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় টহল দলের ওসি কয়রা থানায় মামলা করেছেন বলেও জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বড়দলে আইনে শ্রদ্ধাশীল হাজী সুকুর আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রে হতাশ এলাকাবাসী
পরবর্তী পোস্ট
তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting