দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই- জেলা প্রশাসক

কর্তৃক kobirubel.satnadee জুন ২৫, ২০২১
জুন ২৫, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

আইয়ুব হোসেন রানা: মুক্তিযুদ্ধের চেতনা লালন করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে চাই। আমার কমটিমেন্ট আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। বৃহস্পতিবার রাত আটটায় শুরু হওয়া ভার্চুয়াল সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব কথা বলেন।
ভার্চুয়াল সভায় অংশ নিয়ে পর্যায়ক্রমে কথা বলেন, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, পত্রদূতের আব্দুস সামাদ, বাংলা টিভির গোপাল, সমকালের এম কামরুজ্জামান, ডিবিসির জিল্লুর রহমান, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, জনকন্ঠের মিজানুর রহমান, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার, দৈনিক পত্রদূতের লায়লা পারভীন সেঁজুতি, দৈনিক কাফেলার ইদুজ্জামান ইদ্রিস, মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জল, ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ, চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, সময় টিভির প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী ও দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান।
সাংবাদিকরা তাদের বক্তব্যে সাতক্ষীরার সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন প্রায় দু’ঘন্টা ধরে। পরে জেলা প্রশাসক সমাপনী বক্তব্য দেন। শুরুতেই সাংবাদিকরা জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে তাদের পরিচয় পর্ব সারেন। এরপর তাকে একে একে যার যার জায়গা থেকে আলোনায় অংশ নেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে বলেন, এই মূহুর্তে করোনা নিয়ে কাজ করতে হবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে আপনারা অগ্রনী ভূমিকা পালন করতে পারেন। আপনাদের প্রচার প্রচারনাই পারে মানুষকে সচেতন করে তুলতে। তিনি এও বলেন, আপনারা সম্মুখ যোদ্ধা হিসাবে ডাবল মাস্ক ব্যবহার করবেন। মানুষকে আমরা জোর করে ঘরে রেখেছি। এই ছাড়া কোন উপায় নেই।
মোবাইল কোর্ট পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যাজিষ্ট্রেট ও পুলিশের সংকট আছে। সীমাবদ্ধতার মধ্যে কাজ এগিয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে জেলা বাসীকে অনুরোধ করবো তারা করোনা মোকাবেলায যেন স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলে।
বেড়িবাঁধের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, যোগদানের পূর্বেই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি সংশ্লিষ্ট দপ্তরে। আপনাদের নিয়ে এ ব্যাপারে কাজ করবো। জনপ্রতিনিধিদের সাথেও সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকবান্ধব হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি বরাবরই এমন ছিলাম। আপনাদের সাথেও এর ব্যতয় ঘটবেনা। আপনারা ২৪ ঘন্টা আমাকে ফোনে পাবেন। ব্যস্ত থাকলে এসএমএস দিবেন। সাড়া দিব।
একজন সাংবাদিকের বক্তব্যকে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, একজন আমার কমিটমেন্ট জানতে চেয়েছেন। আমার কমিটমেন্ট হলো আপনাদের সাথে কাজ করতে চাই। জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে কাজ করতে চাই। রিপোর্ট করার আগে বিষয়টি জানতে পারলে আমার কাজের সুবিধা হবে উল্লেখ করে তিনি বলেন, সমস্যা জানতে পারলে কাজ করার সুযোগ তৈরি হয়। পরিশেষ তিনি বলেন, মোহাম্মদ হুমায়ুন কবির আমার নাম এই বলে খ্যাত হোক আমি আপনাদেরই লোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পণ্য ডেলিভারির পর টাকা পাবে ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো
পরবর্তী পোস্ট
বেসরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট চালু হচ্ছে, ফি ৭০০ টাকা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting