দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:৩৬
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৯, ২০২১
আগস্ট ৯, ২০২১ ০ কমেন্ট 330 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “বঙ্গ মাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গ মাতা নির্লোভ মনের অধিকারী ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর মত এমন জঘণ্যতম হত্যাকান্ড ঘটেনি। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যা কান্ডে জড়িত যারা দেশের বাহিরে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান এবং শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এমপি রবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক এ.কে.এম শফিউল আজম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, হটিকালচার সেন্টার সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ।

দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৭জন সেলাই প্রশিক্ষাণার্থীসহ জেলার ৭ উপজেলায় ৪৯জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক করোনাকালীন অসহায় কর্মহীন ৩০জন মহিলার মাঝে ২০০০ টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং বিশ^ মা দিবস উপলক্ষে করোনাকালীন সময়ে ২০জন মহিলার মাঝে ১০০০ টাকা করে ২০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোস্টগার্ডের অভিযানে ট্রলার সহ ১৩ জন ভারতীয় জেলে আটক
পরবর্তী পোস্ট
বঙ্গ মাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

সরকারী আদেশ উপেক্ষা করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

জুন ৯, ২০২৬

.আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি গঠন

জুন ৮, ২০২৬

পদ্মপুকুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়ম

জুন ৮, ২০২৬

বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমির...

জুন ৭, ২০২৬

নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল

জুন ৫, ২০২৬

কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল ও থানার...

জুন ১, ২০২৬

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

মে ২৩, ২০২৬

আশাশুনিতে কোরবাণীর পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ...

মে ২১, ২০২৬

পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ সালমান খান

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting