দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২১
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তথ্য ও প্রযুক্তি

ফেসবুকে আপনার অ্যাকাউন্টে কেউ লগইন করলে বুঝবেন কীভাবে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২১
জানুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 451 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: নিরাপত্তা নিয়ে ফেসবুকের সব সময়ই বড় গলা। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমটি কাজ যে করছে না, তা নয়। তবে এখনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর মেলে প্রায়ই। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা দেখলে দ্রুত নিশ্চিত হয়ে নেওয়া ভালো। প্রথম কাজটা হবে, অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগইন করেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া।

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোথায়, কখন লগইন করা হয়েছিল, তা চাইলেই দেখা যায় সেটিংস থেকে। তবে এখানে মনে রাখা ভালো, লগইন করার সময় ঠিকঠাক পাওয়া গেলেও উল্লেখিত অবস্থান শতভাগ নির্ভুল না-ও হতে পারে। তবু একটা ধারণা তো পাওয়া যাবে। তা ছাড়া, কী ধরনের ডিভাইস থেকে লগইন করা হয়েছিল, তা-ও পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক অ্যাপ থেকে
ফেসবুক অ্যাপ চালু করে ওপরের ডান কোনায় হ্যামবার্গার আইকনে ট্যাপ করতে হবে। হ্যামবার্গার আইকন হলো আড়াআড়ি তিনটি দাগ।

স্ক্রল করে নিচের দিক থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অংশে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।

এরপর ‘সিকিউরিটি’ থেকে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’-এ গেলে ‘হোয়্যার ইউ আর লগড ইন’ শীর্ষক অংশ পাওয়া যাবে।

বর্তমানে যে ডিভাইস থেকে ফেসবুক ব্যবহার করা হচ্ছে, সেটি নীল রঙে ‘অ্যাকটিভ নাউ’ হিসেবে দেখানোর কথা।

পুরো তালিকা দেখতে চাইলে ট্যাপ করতে হবে ‘সি অল’ লেখায়।

কম্পিউটারে ফেসবুকের ওয়েবসাইট থেকে
আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে পর্দার ওপরের ডান দিকে খুদে ত্রিকোণ ড্রপ ডাউন বোতামে ক্লিক করতে হবে।

মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’তে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করুন।

বাঁ দিকের প্যানেল থেকে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’-এ ক্লিক করুন।

অ্যাপের মতোই ‘হোয়্যার ইউ আর লগড ইন’ অংশে দেখতে পাবেন কোথায় কোন ডিভাইস থেকে কখন আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল।

কোনো ডিভাইস থেকে লগআউট করতে চাইলে
তালিকা থেকে দেখুন কোনো সন্দেহজনক লগইন আছে কি না। পেলে দ্রুত সেটি লগআউট করে অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। ডিভাইসের তালিকায় কোনো একটি থেকে লগআউট করার জন্য সেটির ডান দিকে তিন বিন্দুওয়ালা আইকনে ক্লিক করতে হবে। আর সবগুলো থেকে একসঙ্গে লগআউট করার জন্য ‘সি মোর’ নির্বাচন করে ‘লগ আউট অব অল সেশনস’ বোতামে ক্লিক করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রিজিক বাড়ে যেসব কাজে
পরবর্তী পোস্ট
কাল থেকে তাপমাত্রা বাড়বে, শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে

এপ্রিল ২, ২০২৬

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবনের অনুষ্ঠানে...

ডিসেম্বর ১৬, ২০২৪

পত্রিকা পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল...

ডিসেম্বর ৯, ২০২৪

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল...

নভেম্বর ২৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting