দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:০২
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ফারিয়ার দেয়ালে ঝুলছে ভাবনার ছবি!

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৬, ২০২৩
এপ্রিল ১৬, ২০২৩ ০ কমেন্ট 412 ভিউস

বিনোদন ডেস্ক :

আশনা হাবিব ভাবনা ও নুসরাত ফারিয়া। কাজের বিচারে দুজনেই সমসাময়িক। আর ‘বিউটি উইথ ব্রেন’ বিচারেও যেন পাল্লা দিয়ে চলছেন দুজনে। নুসরাত সঞ্চালনা পেরিয়ে সিনেমা ও গানে সমান ছন্দময়। অন্যদিকে ভাবনা অভিনয়ের সঙ্গে চিত্রশিল্পী হিসেবেও ক্রমশ চোখ ছানাবড়া করে তুলছেন সতীর্থদের।

অথচ কী আশ্চর্য, দুজনের মধ্যে অদ্ভুত সখ্য!

তা না হলে, পৃথিবীর এত এত দামি পেইন্টিং বা নামি চিত্রশিল্পী থাকতে নুসরাত ফারিয়ার দেয়াল কেন সাজবে আশনা হাবিব ভাবনার আঁকা ছবিতে!

খবর, নুসরাত ফারিয়া সম্প্রতি নিজের নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার আগে সবগুলো দেয়াল সাজিয়েছেন মনের মাধুরী মিশিয়ে। যেখানে রেখেছেন শিল্পের ছাপ। এর জন্য ভরসা করেছেন সতীর্থ অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রতি। যিনি মূলত করোনাকালের লকডাউন থেকে অবসর সময়টা কাজে লাগতে আঁকাআঁকি শুরু করেন। এরমধ্যে তার কাক সিরিজের অনেক ছবি ব্যাপক প্রশংসা কুড়ায় অন্তর্জালে।

ফারিয়ার দেয়ালে ঝুলছে ভাবনার ‘মুখ ও মুখোশ’ফারিয়ার দেয়ালে ঝুলছে ভাবনার ‘মুখ ও মুখোশ’
সেই রেশটুকুই এবার মিললো নুসরাত ফারিয়ার নতুন দেয়ালে। তবে কাক নয়, ভাবনার আঁকা ‘মুখ ও মুখোশ’ সিরিজের তিনটি ছবি সংগ্রহ করেছেন ফারিয়া। আরও নিয়েছেন নভেরা সিরিজের ‘ফায়ার ওমেন’ এবং একটি ল্যান্ডস্কেপ ছবি।

এই প্রক্রিয়া প্রসঙ্গে ভাবনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফারিয়া আমার কলিগ ও ভালো বন্ধু। তো সম্প্রতি সে ফোন করলো, জানালো নতুন বাসা নিয়েছে। সে চাইছে তার বাসার দেয়াল আমার ছবি দিয়ে সাজানো হোক। এরপর সে আসলো আমার বাসায়। আমার কাজগুলো দেখলো, প্ল্যান করলো। এরপর ৫টা ছবি সিলেক্ট করলো। আমিও ওর বাসার দেয়াল সিলেক্ট করে সেগুলো ঝুলিয়ে দিলাম। এটাই আসলে প্রক্রিয়া। এখানে নিলামে তোলার মতো কিছু হয়নি!’

না, গিফট নয়। নুসরাত ফারিয়া নগদ টাকায় কিনে নিয়েছেন ভাবনার আঁকা চিত্রকর্মগুলো।

ল্যান্ডস্কেপফারিয়ার দেয়ালে ভাবনার আাঁকা ল্যান্ডস্কেপ
ভাবনা বলেন, ‘কিনেছে তো বটেই। কিন্তু সেটা বিষয় নয়। এখানে আলোচ্য বিষয় হলো, কলিগ হিসেবে একজন আরেকজনের কাজ অ্যাপ্রিসিয়েট করার প্রক্রিয়াটা। ও আরও অনেক অসাধারণ এবং বিখ্যাত ছবি দেয়ালে ঝুলাতে পারতো। কিন্তু সে আমার ছবিটাই নিলো। এর মূল কারণ আমাকে সে অ্যাপ্রিসিয়েট করলো। এটা অসাধারণ একটা অনুভূতি। কারণ, এই প্র্যাকটিস তো আমাদের মধ্যে খুবই কম।’

তবে নুসরাত ফারিয়ার নতুন বাসা কিংবা তার দেয়ালে ভানার পেইন্টিং ঝোলানো প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি এখনও। তবে তার এই নতুন জীবনের বয়স সব মিলিয়ে এক সপ্তাহ হবে। এরমধ্যে কাছের বন্ধুদের নিয়ে দিয়েছেন ঘরোয়া পার্টিও। যেখানে হাজির ছিলেন আশনা হাবিব ভাবনাও।

এই চিত্রশিল্পীর প্রত্যাশা, ফারিয়ার দেয়ালে তার ছবিগুলো যত্নেই থাকবে।
ফারিয়ার দেয়ালে ভাবনার আঁকা ফায়ার ওমেন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘মিস ইন্ডিয়া’ হলেন ১৯ বছরের নন্দিনী
পরবর্তী পোস্ট
বাবরের সেঞ্চুরিতে দাপুটে জয় পাকিস্তানের

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting