দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪২
খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা...
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সিলেট

প্রেমিকের পরিকল্পনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২১
জুন ১৪, ২০২১ ০ কমেন্ট 778 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: সিলেট জেলা জজ কোর্টের তরুণ আইনজীবী আনোয়ার হোসেনকে হত্যার আগে পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরীর সাথে পরিকল্পনা করেন স্ত্রী শিপা বেগম। পরিকল্পনা অনুযায়ী খাবারের সাথে মিশিয়ে একসাথে ১০টি ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়। এতে অচেতন হয়ে পড়েন আনোয়ার। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের সদস্যদের জানানো হয় ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন।

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছেন এডভোকেট আনোয়ার হোসেনের স্ত্রী শিপা বেগম। গত রবিবার বিকেলে তার এই জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতের বরাত দিয়ে শিপা বেগমের এমন জবানবন্দি দেয়ার কথা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

স্বীকারোক্তির বরাত দিয়ে আজবাহার আরও জানান, প্রেমিক শাহাজাহানের সাথে পরামর্শ করে ২৮ এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন শিপা। ২৯ এপ্রিল তিনি সেহরির সাথে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ান আনোয়ার হোসেনকে। এতে অচেতন হয়ে মারা যান আনোয়ার। মৃত্যুর পর স্বজনদের ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা যাওয়ার খবর দেন শিপা। পরিবারের সদস্যরাও স্বাভাবিক মৃত্যু মনে করেন দাফন করেন।
এদিকে, আনোয়ারের মৃত্যুর ১০ দিনের মাথায় শিপা বেগম তার পরকীয়া প্রেমিক শাহজাহান চৌধুরীকে বিয়ে করলে সন্দেহ দানা বাধে। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তথ্য প্রমাণ সংগ্রহ করে ১ জুন আদালতে শাহাজান চৌধুরী ও শিপা বেগমসহ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আনোয়ারের ভাই মনোয়ার হোসেন। ওই মামলায় ২ জুন রাতে পুলিশ তালতলার বাসা থেকে শিপা বেগমকে গ্রেফতার করে। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত রবিবার তাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরীমণিকাণ্ডে সেই নাসির গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
অবৈধপথে ভারত থেকে ফেরার সময় সাতক্ষীরায় ৬ বাংলাদেশী আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরার সাবেক এসপি আলতাফ হোসেন চাকরিচ্যুত

মে ২০, ২০২২

মাদক সংশ্লিষ্টতায় পুলিশের এসআই বরখাস্ত

জুলাই ২২, ২০২১

সিলেটে হোটেলে ‘মিনি পতিতালয়’

মার্চ ২৫, ২০২১

নারীর কঙ্কালের ডিএনএ রিপোর্টে এলো পুরুষের! হতবাক আদালত

ফেব্রুয়ারি ৮, ২০২১

একদিনে সিলেটের সব থানার ওসি বদলি

জানুয়ারি ৭, ২০২১

শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি হ্রদ ভ্রমণ (ভিডিও)

নভেম্বর ১৮, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের সাবেক মেয়র...

জুন ১৫, ২০২০

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting