দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৫
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সিলেট

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের সাবেক মেয়র কামরান

কর্তৃক kobirubel.satnadee জুন ১৫, ২০২০
জুন ১৫, ২০২০ ০ কমেন্ট 612 ভিউস
অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)। রবিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৫ জুন) ভোর সোয়া ৫টার দিকে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

শোক প্রকাশ করে তিনি বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন। তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন। তার ছেলে এখন হাসপাতালে উপস্থিত আছেন। মরদেহ সিলেট নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই সমাহিত করা হবে তাকে।’

উল্লেখ্য, ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। ৭ জুন দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাভাইরাস ছাড়াও কামরানের ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।

এর আগে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী আসমা কামরানকে নিয়ে লন্ডনে যান সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সেখানে কয়েকদিন অবস্থান করার পর ১৬ মার্চ দেশে ফেরেন তিনি। ১৭ মার্চ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। ১৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এই বর্ষীয়ান নেতা।

২৭ মে করোনা পজিটিভ শনাক্ত হন বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। ৫ জুন করোনা শনাক্ত হয় সাবেক মেয়র কামরানের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জে এনজিও’র মাধ্যমে মানুষকে জিম্মি রেখে হয়রানির অভিযোগ
পরবর্তী পোস্ট
ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় ক্ষমা চাইলেন প্রভাষক মন্ময় মনির

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting