

শ্যামনগর প্রতিবেদকঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের এক অন্তঃসত্ত্বা নারী প্রসব বেদনায় দীর্ঘ সময় কষ্ট পাওয়ার পর মানবিক সহায়তায় হাসপাতালে পৌঁছে নিরাপদে সন্তান প্রসব করেছেন। স্থানীয়দের ভাষ্য, এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা জানায়, চাঁদনীমুখা গ্রামের মো. হারুনার রশিদের স্ত্রী হীরা পারভীনের হঠাৎ প্রসববেদনা শুরু হলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানতে পারেন শ্যামনগরের বিএনপি নেতা ড. মনিরুজ্জামান।
পরে তিনি নিজ গাড়িতে করে হীরা পারভীনকে দ্রুত শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রসূতি বিভাগে ভর্তি করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ডেলিভারির ব্যবস্থা করেন।পরে হীরা পারভীনের গর্ভে একটি কন্যাশিশুর জন্ম হয়।হাসপাতাল সূত্র জানায়, মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম উপকূলীয় অঞ্চলে রাতের বেলায় জরুরি চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত এগিয়ে এসে একজন গর্ভবতী নারীকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় ডা. মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ড. মনিরুজ্জামান বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি কাজটি করেছি। মা ও শিশু সুস্থ আছে, এটিই সবচেয়ে বড় স্বস্তি।

