দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৯
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

প্রথম সারির করোনা যোদ্ধা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন

কর্তৃক kobirubel.satnadee জুন ২৫, ২০২১
জুন ২৫, ২০২১ ০ কমেন্ট 439 ভিউস

আলহুসাইন অমি:

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি চরমে। ঘরে ঘরে করোনার ভয়াল থাবায় ডুকরে কাঁদছে অসংখ্য পরিবার। দিনে দিনে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। অক্সিজেনের অভাবে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সংকটময় এই পরিস্থিতিতে কোভিড  আক্রান্ত মুমূর্ষ রোগীকে অক্সিজেন সেবা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন নামক সেচ্ছাসেবী সংগঠনটি।

”নিশ্চিন্তে নি:শ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে এই সংগঠন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের মূল লক্ষ্য করোনাক্রান্ত মুমূর্ষ রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করা। এরইমধ্যে সংগঠনের পক্ষ থেকে ৭৮ জন করোনা রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে এই সংগঠনের হাতে রয়েছে ৬৭ টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি কনসানট্রেটর। দেড় লক্ষ টাকা মূল্যের এক একটি কনসান্ট্রেটরের মাধ্যমে করোনা রোগীকে সিলিন্ডার ছাড়াই সরাসরি অক্সিজেন সেবা প্রদান করা যায়। পাশাপাশি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং তাদের বাবা-মা, স্ত্রী বা সন্তানরা কোভিড আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য সকল খরচ বহন করার মহতী উদ্যেগ গ্রহন করেছে সাতক্ষীরা “সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।”

করোনা আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের  ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বর্তমান খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালের চিকিৎসক ডা: দেবদাস পাল; MBBS, FCPS (Med-Final Part)  CCD, CMU, HMO (Medicine)। এছাড়াও করোনায় মৃত ব্যাক্তিদের এ্যাম্বুলেন্স সেবাসহ দাফন-কাফনের জন্য সকল ব্যবস্থা করে দিচ্ছে ”সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।”

করোনা সংকট মোকাবেলায় প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে,  পাশাপাশি রোগীর চিকিৎসায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে রাখা হয়েছে।  বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তার পাশাপাশি প্রতি ব্যাচ থেকে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে নতুন সিলিন্ডার কেনা হচ্ছে। বর্তমানে খুলনা বিভাগের মধ্যে বিশেষায়িত কয়েকটি হাসপাতাল ছাড়া এই সংগঠনের সংগৃহীত সিলিন্ডার সংখ্যা ও সেবাপ্রদানের মাত্রা সবচেয়ে বেশি।

মানবিক এ কর্মকান্ডের সম্মুখভাগের নেতৃত্বে রয়েছেন- মাতিন (ব্যাচ ১৯৮৭), বায়রন (ব্যাচ ১৯৮৮),  রাসেল (ব্যাচ ১৯৯৪), ইভন (ব্যাচ ১৯৯৭), তমাল (ব্যাচ ২০০৬), জিতু (ব্যাচ ২০১২) সহ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেসরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট চালু হচ্ছে, ফি ৭০০ টাকা
পরবর্তী পোস্ট
সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

রিলেটেড পোস্ট

আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা

অক্টোবর ২, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting