দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৭
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

প্রতারণার অভিযোগ, সেই পরিচালকের বিরুদ্ধে রিয়াজের মামলা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৮, ২০২৩
এপ্রিল ১৮, ২০২৩ ০ কমেন্ট 373 ভিউস

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের বিরুদ্ধে গত ১ এপ্রিল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক। তখন রিয়াজ তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানান; অবশেষে তাই করলেন এই রিয়াজ।

পরিচালক জ্যাম্বস্ কাজলের বিরুদ্ধে ১৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা দায়ের করেন রিয়াজ। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।

রিয়াজ বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেওয়া আমার অধিকার। এজন্য আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। বিজ্ঞ আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআই-কে তদন্তভার দিয়েছেন। আইনের প্রতি আমি আস্থাশীল। সত্য মিথ্যে কোনটি কী আদালত রায় দেবেন।

নিকট অতীতে চলচ্চিত্রাঙ্গানে আরও দেখা গেছে, সম্মানিত একাধিক শিল্পীর বিরুদ্ধে হঠাৎ কেউ কেউ লিখিতভাবে গুরুতর অভিযোগ জমা দেন। সেগুলো যাচাইবাছাই করার আগেই ফলাও করে খবর প্রকাশ হয়। শুধুমাত্র একপক্ষের অভিযোগের ভিত্তিতে সেইসব শিল্পীকে তুলোধুনো করে কাঠগড়ায় তোলা হয়।

রিয়াজের কথায়, যেকোনো শিল্পীর বিরুদ্ধে যখন যে যা খুশি এসে চিঠি দিচ্ছে এবং প্রেসে কথা বলছে। সেই শিল্পীর মানইজ্জত নিয়ে রীতিমতো খেলা করা হচ্ছে। এগুলো তো কিছুদিন পর চাঁদাবাজির নতুন রুলস হতে পারে!

রিয়াজ মনে করেন, নানান বানোয়াট তথ্য উপস্থাপন করে কেউ কেউ এগুলোকে ব্ল্যাকমেইল এর টোপ হিসেবে ব্যবহার করতে পারেন। এসব ঘটনা যেন আগামীতে না ঘটে সেই কারণে তিনি তার অবস্থান থেকে তার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন।

সিনেমায় দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন। তিনি বলেন, ‘একজন রিয়াজকে সাধনা করে চলতে হয়েছে। ক্লিন ইমেজ রাখার জন্য একপা সামনে বাড়ালে ভালো মন্দ বোঝার জন্য দুই পা পিছনে যেতে হয়েছে। এরমধ্যে অনেক ত্যাগ তিতিক্ষা তো আছেই। এজন্য আমার যেমন কষ্ট করতে হয়েছে তেমনি অনেক অর্জন আছে। এফডিসির মত জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ কোনো পরিচালক আমার নামে প্রতারণার অভিযোগ করেন তা কোনোভাবে কাম্য নয়। আইসিটি অ্যাক্টে মামলা করেছি। আমার আইনজীবী আরও দুটো মানহানীর মামলার পরামর্শ দিয়েছেন।’

রিয়াজ বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, আসামি হারুন অর শরীদ ওরফে জ্যাম্বস্ কাজল ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্থা ও হীন উদ্দেশ্যে মিথ্যে মানহানিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বক্স অফিস কাঁপাচ্ছে জ্যাকি চ্যানের ‘রাইড অন’
পরবর্তী পোস্ট
অনন্ত জলিলের কেক খাওয়ার ভিডিও নিয়ে স্ত্রী বর্ষার প্রতিক্রিয়া

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting