দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২৩
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় প্রথম আলোর বন্ধুসভার মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৩, ২০২১
অক্টোবর ২৩, ২০২১ ০ কমেন্ট 261 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা, চট্রগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় পুজা মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১২ টা দুই ঘন্টার এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মনববন্ধনে অংশ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ, প্রেরণা নারী উন্নয়ন সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র, এইচআরডিএফ-সাতক্ষীরাসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, কবি, আইনজীবী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সভাপতি মরিয়াম কেয়ার সভাপতিত্বে ও সহসভাপতি রবিউল ইসলামের সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ, কবি ও সাহিত্যিক স ম তুহিন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক এম,কামরুজ্জামান, সেলিম রেজা, মানবাধিকার কর্মী মাধব দত্ত, উদীচি শিল্পগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্র লীগের কার্যকরী পরিষদের সদস্য আসিফ শাহবাজ খান, সাতক্ষীরা রাসেল স্মৃতি সংসদের সভাপতি রাশেদুজ্জামান, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার সাধারণ সম্পাদক গোলাম হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাঠচক্র বিষয়ক সম্পাদক মৌতাষি চ্যাটার্জী ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা ও পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্দির, প্রতিমা, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাংচুর ও হামলা করা হয়েছে তা কোন স্বাধীন দেশে হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বঙ্গবন্ধুর বাংলাদেশে এ ধরণের ঘৃণ্য ও জঘন্য কর্মকান্ড কোনো বিবেকমান মানুষ মেনে নেবে না। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে এ ঘটনার সঙ্গে জড়িদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না গেলে এমন ঘটনা ঘটতেই থাকবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সংখ্যালঘুদের আস্থা প্রতিষ্ঠিত করতে হলে অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলার সকল ইমামদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
পরবর্তী পোস্ট
তালায় ইউপি নির্বাচনের এক মাস পর নৌকা প্রতিক পোড়ানো নাটক, প্রতিপক্ষের সমর্থকদের হয়রানির চেষ্টা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting