দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩০
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

পিবিআই ওসি খুলনার ইন্ধনে ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২১
জুন ১৩, ২০২১ ০ কমেন্ট 371 ভিউস

বিশেষ প্রতিবেদক,তালা: সাতক্ষীরার তালা সদরের শাহপুর গ্রামের ভোগ দখলীয় সম্পত্তি আবারও জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। কুপিয়ে আহত করা হয়েছে শাহিন গাজী নামের একজনকে। এর আগে শনিবার (১২ জুন) বিকেলে জমি দখলের হুমকি দেন তালা থানার সাবেক ওসি তদন্ত মঞ্জুরুল হাসান মাসুদ।

এ ঘটনায় আহত হয়েছে, এনায়েত গাজীর ছেলে শাহিন গাজী, সেলিম গাজী ও বোন ফরিদা বেগম। তালা থানার সাবেক ওসি তদন্ত মঞ্জুরুল হাসান মাসুদ বর্তমানে পিবিআই খুলনাতে ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এনায়েত গাজী ও সইলুদ্দীনের ৩৫ শতক ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলে নিতে চায় আনোয়ারা বেগম। এটা নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। তালা থানার সাবেক ওসি তদন্ত মঞ্জুরুল হাসান মাসুদ আনোয়ারা বেগমের পক্ষ নিয়ে ২০১৭ সালের ৩ মে জমি দখল করার চেষ্টা করে। জোরপূর্বক জমি দখল চেষ্টার সেই ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ তৎকালীন ওসি তদন্ত মাসুদকে তালা থানা থেকে স্ট্যান্ড রিলিজ করে দেয়।

তিনি জানান, শনিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে সেই ওসি তদন্ত মঞ্জুরুল হাসান মাসুদ আনোয়ারা বেগমের বাড়িতে আসে ও বিরোধপূর্ণ জমিতে যায়। তিনি আনোয়ারা বেগমকে বলে গেছেন, দখল করে নাও সমস্যা হলে আমি দেখবো। এরপর সকালে এই ঘটনা ঘটেছে।

শাহপুর গ্রামের এনায়েত গাজীর ছেলে সেলিম গাজী জানান, ওসি তদন্ত মঞ্জুরুল হাসান মাসুদ হুমকি দিয়ে যায় তোদের জমি দখল করিয়ে দিবো। এ ঘটনায় শনিবার রাতেই তালা থানায় ঘটনাটি জানায় ও লিখিতভাবে অভিযোগ দায়ের করি। এরই মধ্যে সকালে ৪০-৫০ জন ভাড়াটে সন্ত্রাসী এসে জমির মধ্যে খুঁটি বসাতে থাকে ও ইট নিয়ে আসে। বাঁধা দিতে গেলে আমার ভাই শাহিন গাজীকে হাতে কোঁপ দেয়। আমাকে ও ফুফু ফরিদা বেগমকে মারপিট করেছে।

তালা থানার সাবেক ওসি তদন্ত বর্তমানে পিবিআই খুলনার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, আমি বর্তমানে পিবিআই খুলনাতে ওসি হিসেবে দায়িত্ব পালন করছি। শনিবার একটি হত্যা মামলার তদন্ত কাজে তালার উপর দিয়ে কয়রাতে গিয়েছিলাম। আগে তালা থানায় দায়িত্বপালন করেছি সেই হিসেবে অনেকেই পরিচিত রয়েছেন। ফিরে আসার সময় কারো কারো সঙ্গে দেখা হয়েছে। শাহপুর গ্রামের বিরোধপূর্ণ জমিতে যাওয়া ও দখলে উৎসাহিত করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জমি দখলের হুমকি দিয়ে গেছেন মাসুদ নামের একজন এমন অভিযোগ নিয়ে রাতেই আমার কাছে এসেছিল। লিখিতভাবে অভিযোগ দিতে বলেছিলাম। ঘটনাটি তদন্ত করে দেখছি। তাছাড়া সকালে বিরোধপূর্ণ জমিতে মারামারি হচ্ছে এমন ঘটনা জেনেই পুলিশ পাঠানো হয়। বড় ধরণের কোন মারামারির ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সাবেক ওসি তদন্তের বিরোধপূর্ণ জমিতে যাওয়া ও জমি দখলে উৎসাহিত করার প্রশ্নে তিনি বলেন, এক জায়গায় চাকুরি করে তার ওখানে যাওয়ার দরকার কি ? কেন গেল সেটাই আমি বুঝতে পারছি না।

ঘটনার বিষয়ে পিবিআই খুলনা ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদ যদি তালাতে গিয়ে থাকেন তবে সেটি ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে গিয়েছেন। তাকে সেখানে কোন দায়িত্ব পালনে পাঠানো হয়নি। ঘটনাটি খোঁজ খবর নিচ্ছি।

 উল্লেখ্য, শাহপুর গ্রামের এই বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে উভয় পক্ষের বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলায় সাতক্ষীরা জজ আদালতের রায় এনায়েত গাজীর পক্ষে রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
পরবর্তী পোস্ট
দেবহাটায় নির্মল মন্ডলকে মারপিটের ঘটনায় পূজা উদযাপন পরিষদের নিন্দা

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting