পাইকগাছায় দীন মাহমুদ ও তার পুত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আত্মসাৎকৃত টাকা ও জমি ছেড়ে দিতে বলায় দীন মাহমুদ ও তার পুত্র নাদির শাহের মিথ্যা অপপ্রচার ও মানহানীকর সংবাদ প্রকাশ এবং প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা প্রেসক্লাবে বুধবার বিকালে উপজেলার কাশিমনগর গ্রামের মৃত শেখ আফান উল্লাহর পুত্র শেখ আব্দুল কুদ্দুস ও তার ৪ ভাইয়েরা লিখিত বক্তব্যে বলেন, সাংবাদিক পরিচয়দানকারী দীন মাহমুদ ও নাদির শাহ একই জ্ঞাতি গোষ্ঠি। আমাদের পৈত্রিক কাশিমনগর মৌজায় বিআরএস ১৩৩ খতিয়ানে ১১৯৯ দাগে আমার পিতা আফানউল্লাহ ও দীন মাহমুদের পিতা আব্দুস সবুরের নামে রেকর্ড হয়। দীন মাহমুদের অংশের জমি আমাদের ভাই গোলাম মোস্তফার নিকট বিক্রি করবে বিধায় নগদ টাকা নিজ হাতে লিখে নিয়েছে। বর্তমানে জমি না লিখে দিয়ে উল্টো আমাদের পৈত্রিক জমি ভোগ দখলের চেষ্টা করছে। সেই বিষয়কে কেন্দ্র করে দীন মাহমুদ টাকা ও জমি দিবে না বিধায় ভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের বিরুদ্ধে পত্রিকায় ও ফেসবুকে মিথ্যা তথ্য ও অপপ্রচার করে। তাই সেই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, শেখ জাহাঙ্গীর, শেখ গোলাম মোস্তফা, শেখ আব্দুল কুদ্দুস, শেখ ফারুক ও চাচাতো ভাই শেখ রফিকুল হক।

spot_img

More from this stream

Recomended