দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪১
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা
নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ, বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৮, ২০২৩
আগস্ট ৮, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা থেকে: সরকারের দূরদর্শী চিন্তাচেতনা, উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ। বিশেষ করে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ছয়- আট লেন মহাসড়ক সহ অসংখ্য অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনা সরকারের অবদান অনস্বীকার্য। তিনি শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। দেশের বৃহত্তর অবহেলিত জনগোষ্ঠী গ্রামীণ। এই জনপদের উন্নয়ন না হলে সামগ্রিক উন্নয়ন সম্ভব পর নয়। সেই সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ জনপদ পাইকগাছা উপজেলার চাঁদখালী জিসি- ফতেপুর স্লুইচ গেইট থেকে ধামরাইল বাজার পর্যন্ত দৃষ্টিনন্দন প্রায় ৩ কি.মি. ইটের সোলিং এর পরিবর্তে পিচের রাস্তা নির্মাণ সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিনের প্রতিক্ষিত এ সড়কের কাজ শেষ হওয়ায় স্থানীয় জন সাধারণের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বইছে। বিশেষ করে রাস্তাটি পাকাকরণ হওয়ায় পাইকগাছা-কয়রা দু’উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। সরেজমিনে জানা গেছে, খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডি অধিদপ্তরের বাস্তবায়নে ফতেপুর স্লুইচ গেইট থেকে ধামরাইল বাজার পর্যন্ত সড়ক ২০১৯-২০২০ অর্থবছরে ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে বরাদ্দ দেয়া হয়। দৈর্ঘ্য ২৮২৫ মিটার, চওড়া ১০ ফুট। যার গত ৩০ জুন ২০২৩ তারিখে নির্মাণ কাজ শেষ হয়। ওই কাজের বরাদ্দ পান মেসার্স ঝর্ণা এন্টারপ্রাইজের ঠিকাদার শেখ আসলাম আলী। এবং কাজের সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রকৌ. মো. হাফিজুর রহমান খান। ইউপি চেয়ারম্যান শাহজাদা ইলিয়াস বলেন, কয়রা’র সাথে এ মেইন রাস্তাটি পিচের কার্পেটিং হওয়ায় দু’ উপজেলার মানুষের উপকার হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। রাস্তাটি নির্মাণে ব্যাপক প্রতিবন্ধীকতা ছিল। পূর্বে এ রাস্তা নির্মাণ করতে এসে ঠিকাদার নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির অজুহাতে কাজ রেখে চলে যায়। শেষ পর্যন্ত রাস্তাটি সম্পন্ন। স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান, হাসেম, মনিসহ আরো অনেকে জানান, সড়কটি পাকাকরণ হওয়ায় এলাকাবাসী খুঁশি। চলাচলে সুবিধা বেড়েছে। কাজের মান সন্তোষজনক। এ সড়ক দিয়ে সহজেই পাইকগাছা ও কয়রা’র হাজার হাজার মানুষ বিকল্প সড়ক হিসেবে সহজেই যাতায়াত করছে। ফলে ঢাকা, খুলনা, সাতক্ষীরা গামী সাধারণ মানুষের সময় ও অর্থ বেচেঁ যাওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে জনসাধারণ। স্থানীয়রা আরো জানান, দীর্ঘ দিন এই রাস্তা টি সংস্করণের অভাবে বেহাল দশায় পরিণত হয়। জনদুর্ভোগ চরমে পৌঁছায়। ঠিকাদার বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় প্রথম দিকে কাজে গড়িমসি করে। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীর ঐকান্তিক প্রচেষ্টায় চিঠি চালাচালি, ঠিকাদারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালে ঠিকাদার অবশেষে রাস্তাটি পাকাকরণ সম্পন্ন করেন। এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।
পাইকগাছা উপজেলা প্রকৌ. মো. হাফিজুর রহমান খান বলেন, রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় শুধু যোগাযোগ ব্যবস্থা নয় এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। রাস্তাটি দু’উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরো সুসংহত হয়েছে। এদিকে, দীর্ঘদিনের প্রতিক্ষীত অবহেলিত রাস্তাটি পিচের কার্পেটিং হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় এমপি সহ সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৩৬৪ পরিবার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে...

জুলাই ৪, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুন ৩০, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting